শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mysterious death of a woman and her son in Siliguri, investigation underway

রাজ্য | শিলিগুড়িতে রহস্য মৃত্যু মা ও ছেলের, চিকিৎসাধীন মেয়ে, মর্মান্তিক খবর শুনে হৃদরোগে আক্রান্ত বাবাও

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০২ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের দ্বিতীয় দিনেই মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হল শিলিগুড়িতে। মেয়ে চিকিৎসাধীন। স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাবাও। ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের ই-৯ ব্লকে। টাউনশিপের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে দেহগুলি। বাথরুম থেকে উদ্ধার হয় মায়ের মৃতদেহ। একই ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয় ছেলের মৃতদেহ।  

স্থানীয় সূত্রে খবর, নতুন বছরের প্রথম দিনে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছিলেন মৃতা তিথি দাস (৩৮), তাঁর মেয়ে তেজাল দাস (১৮), ছেলে তেজস দাস (৮) ও তিথির ভাগ্নে তন্ময় সরকার। খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। সকালে তেজাল তন্ময়কে জানায় তাঁর ভাই ও মা ঘুম থেকে উঠছেনা। খবর দেওয়া হয় প্রতিবেশীদের। তাঁরা এসে দেহগুলিকে উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। তেজালও বর্তমানে চিকিৎসাধীন। তিথির স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। 

তন্ময় জানান, বুধবার রাতে নতুন বছর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল। সেই খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন তিনি। অপরদিকে, তিথি ও তাঁর ছেলে এবং মেয়ে অন্য একটি ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে তেজাল গিয়ে তাঁকে জানান, তার মা উঠছে না ঘুম থেকে। তিনি গিয়ে দেখেন, বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন তাঁর মাসি  এবং তেজস বিছানায়। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরায়ন টাউনশিপ ফাঁড়ির পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। জানা গিয়েছে, ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালানো হয়েছিল। প্রাথমিক অনুমান, সেই কয়লার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া