শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | 'অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ', নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে আক্রমণ মমতার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০২ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্য থেকে বিগত বেশ কয়েকদিনে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগেরই যোগসূত্র রয়েছে বাংলাদেশে। সেই প্রসঙ্গে বিএসএফকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ। রাজ্যে গুন্ডা পাঠিয়ে খুন করা হচ্ছে।''

বৃহস্পতিবার নবান্নের সভাগৃহে ইংরাজি নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস-সহ প্রশাসনের আরও অনেকে। সেখানেই বিএসএফের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''অনুপ্রবেশকারীদের দেশে ঢোকাচ্ছে বিএসএফ। অনুপ্রবেশকারীদের একাংশের সঙ্গে সমঝোতা করেছে বিএসএফ। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে।'' তিনি আরও বলেন, ''সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ। সীমনা পাহারা দেওয়ার কাজ বিএসএফের। তৃণমূল বা রাজ্য পুলিশের নয়। মালদা, নদিয়া দিয়ে অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি চাই দুই প্রান্তেই শান্তি বজায় থাকুক।'' এর সঙ্গে কেন্দ্রের একটি অংশের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 

অনুপ্রবেশ নিয়ে বিশেষ নজরদারি চালাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছেন মমতা। তিনি বলেন, ''রাজ্যের কোন কোন জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে সেই তথ্য পেয়েছেন ডিজি। আমাকে সে সব তথ্য দেওয়া হোক। আমি কেন্দ্রকে চিঠি লিখব। এর আগেও আমি এই বিষয়ে কেন্দ্রকে বলেছি।'' 

গত সোমবার অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্র এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকের পর রাজনৈতিক মহলের অনুমান, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের উপর পাল্টা চাপ সৃষ্টি করলেন মমতা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া