রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জাতিগত শংসাপত্র 'জাল' করার অভিযোগ প্রমাণিত, পঞ্চায়েত প্রধানের সদস্যপদ খারিজ করলেন মহকুমাশাসক 

Riya Patra | ০১ জানুয়ারী ২০২৫ ২২ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে লড়ে সেই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় পদ খোয়ালেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা।  জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং মঙ্গলবার এই সংক্রান্ত তাঁর নির্দেশিকা জারি করেছেন। 

জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,  মহকুমা শাসক তদন্ত করে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান কুসুম সাহা জনৈক ভবেশ সাহার নথি জাল করে তাঁর জাতিগত শংসাপত্রটি পেয়েছেন। গত  ৩১ মার্চ ২০২৩ সালে ইস্যু হওয়া কুসুম সাহার ওবিসি শংসাপত্রটি বাতিল করা হচ্ছে। একই সঙ্গে গতকালই তাঁর পঞ্চায়েত সদস্য পদ এবং প্রধান পদও বাতিল হয়েছে। 

গত পঞ্চায়েত নির্বাচনে কুসুমদেবী বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে তিনিই মহিলাদের জন্য সংরক্ষিত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। 
পরাজিত হিমাংশু প্রশাসনের কাছে অভিযোগ করেন কুসুমদেবীর পৈতৃক বাড়ি বিহারে এবং তিনি তাঁর জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন। 

হিমাংশুর থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশে একটি তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় কুসুমদেবী অবৈধভাবে তাঁর ওবিসি শংসাপত্রটি পরিমার্জন অথবা জাল করেছেন। 

এরপর জঙ্গিপুরের মহকুমা শাসক কুসুম সাহাকে ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য 'শোকজ' করেন এবং তাঁকে  ওবিসি শংসাপত্রটি জমা করে দেওয়ার জন্য নির্দেশ দেন।

হিমাংশু জানান,' কুসুমদেবীর বাড়ি বিহারে।  তাঁর বিয়ে হয়েছে ফরাক্কার বাসিন্দা জনৈক নারায়ণ সাহার সঙ্গে। নারায়ণবাবুর এক দূর সম্পর্কের ভাইপো ভবেশ সাহাকে কুসুমদেবী নিজের ভাই হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গে জাল ওবিসি শংসাপত্র তৈরি করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন ।' 

প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, কুসুমদেবী যে ওবিসি শংসাপত্রটি জমা করে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন সেখানে ভবেশ সাহার বাবার নাম লেখা রয়েছে কালীপ্রসাদ সাহা। কিন্তু সরকারি পোর্টালে ভবেশ সাহার বাবা হিসেবে জনৈক ক্ষিতিশচন্দ্র সাহার নাম রয়েছে। এই নথি সামনে আসার পর এসডিও (জঙ্গিপুর) কুসুম সাহাকে 'শোকজ' করেন।  যদিও এসডিও-র নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কুসুমদেবী।  

হাইকোর্টের নির্দেশে কুসুম সাহা এরপর 'অ্যাপিলেট অথরিটি' এডিএম (সাধারণ)-এর কাছে আবেদন করলেও তাঁর আবেদন খারিজ হয় এবং এসডিও-র জাতিগত শংসাপত্র বাতিলের নির্দেশিকা বজায় থাকে। গত ২৬ ডিসেম্বর কুসুমদেবীর উপস্থিতিতে এসডিও অফিসে ফের এই সংক্রান্ত একটি শুনানি হয়। মঙ্গলবার তাঁর পঞ্চায়েত সদস্যপদ বাতিল করে জেলা প্রশাসন।  

 গোটা বিষয়টি নিয়ে কুসুম সাহাকে ফোন করা হলে তিনি বলেন, 'এডিএম -এর নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে আমি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছি। তার মধ্যে কীভাবে আমার সদস্যপদ বাতিল হলো জানা নেই। এই মামলার দ্রুত শুনানির জন্য আগামীকাল আমি আবার কোর্টের দ্বারস্থ হব এবং জেলাশাসকের কাছেও আবেদন করব।'

ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন ,'আইন তার নিজের পথে চলবে।এই বিষয়ে দল কোনও হস্তক্ষেপ করবে না।ওই পঞ্চায়েতে নতুন প্রধান মনোনয়ন করা হবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া