শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০১ জানুয়ারী ২০২৫ ২১ : ১৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বছরের প্রথমদিন ভক্তদের নিয়ে বনভোজন সারলেন দেবতা। বীরভূমের হেতমপুরে। রাজকীয়ভাবে এই দিনটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও শ্রীকৃষ্ণ, গোপালজি এবং বনমালীকে নিয়ে ভক্তদের এই বনভোজনের প্রথা বহু বছর ধরেই চালু দুবরাজপুরের হেতমপুরের গৌরাঙ্গ মঠে। মন্দিরের পিছনে যে জঙ্গল আছে সেই জঙ্গলে ভগবানকে নিয়ে ভক্তরা মেতে ওঠেন বনভোজনে। বনভোজন শেষ হয়ে গেলে আবার তাঁদের ফিরিয়ে নিয়ে আসা হয় মূল মন্দিরে।
কেন এই প্রথা? গৌড়ীয় মঠের অধ্যক্ষ শ্রী ভক্তি বারিদী ত্রিদন্ডী মহারাজ জানিয়েছেন, এই রীতি বহু বছর ধরে চলে আসছে। ২০০৭ সালে এই দিনেই হেতমপুরের রাজা মাধবীরঞ্জন চক্রবর্তী তাঁদের হাতে মন্দির ও দেবতাদের সেবার দায়িত্ব তুলে দেন বলে তিনি জানিয়েছেন। তাঁরা নিজেরাও দিনটিকে একটু আলাদাভাবে পালন করেন। বনভোজনের মূল পদ চার রকমের হলেও ভক্তদের দেওয়া নানা পদের জন্য বেড়ে হয় ৫৫–৬০। উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে সাদা অন্ন, পুষ্পান্ন, খিচুড়ি, পরমান্ন’র মতো পদ। এছাড়াও থাকে নানারকম মিষ্টি।
বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা ও হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে জাঁকজমকভাবে বিগ্রহ নিয়ে যাওয়া হয় পিছনের জঙ্গলে। রীতি মেনে হয় ধর্মীয় অনুষ্ঠান। দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার