মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উন্নত যাত্রী পরিষেবা রেলের লক্ষ নয়, পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি, বেচারাম মান্না

Sumit | ০১ জানুয়ারী ২০২৫ ২১ : ০৩Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি: আবারও সিঙ্গুর আন্দোলনের জয় হল। কোনওভাবেই সম্প্রসারণ করা যাবে না সিঙ্গুর আন্দোলন লোকালের গতিপথ। আঘাত করা যাবে না সিঙ্গুরের মানুষের আবেগকে। মুছে ফেলা যাবে না, সিঙ্গুর কৃষক আন্দোলনের ইতিহাস। মঙ্গলবার থেকে এই দাবিতে আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সিঙ্গুর। বুধবারও ওই একই দাবিকে সামনে রেখে সম্প্রসারণ হওয়া আন্দোলন লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সিঙ্গুরের বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়।

 রেল লাইনে নেমে ট্রেন অবরোধ করেন সিঙ্গুরের অগণিত মানুষ। এদিন সিঙ্গুর রেল স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরের বাসিন্দারা টেনের সামনে দাঁড়িয়ে পড়েন। সিঙ্গুর আন্দোলন লোকালের বর্ধিত যাত্রাপথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছন রেলপুলিশ এবং হুগলি জেলা গ্ৰামীন পুলিশ। বেশ কিছুক্ষণ দাড়িয়ে থাকার পর বাধ্য হয়ে বর্ধিত যাত্রাপথে অগ্রসর হতে না পেরে ট্রেন, ফিরে গেল হাওড়া।

 আগামীকালও বর্ধিত যাত্রাপথে এগোনোর চেষ্টা করলে অবরোধ করা হবে, জানিয়ে দিল আন্দোলনকারীরা। এদিন এই আন্দোলন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন,২০০৯ সালে সিঙ্গুরের কৃষক আন্দোলন এবং আন্দোলনকারীদের আবেগকে সন্মান জানিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরবাসীর জন্য একজোড়া লোকাল ট্রেন দিয়েছিলেন। নাম দিয়েছিলেন 'সিঙ্গুর আন্দোলন লোকাল'। সেই লোকাল ট্রেন গত ১৫ বছর ধরে চলছে। ওই ট্রেন সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। হঠাৎ পূর্ব রেলের তরফে সেই লোকাল ট্রেন দুটিকে তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। তার প্রতিবাদেই সিঙ্গুরের মানুষের এই আন্দোলন। কারণ এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। পাশাপাশি এই ট্রেনদুটি যাত্রী পরিষেবার ক্ষেত্রেও সিঙ্গুরের মানুষের কাছে বড় ভূমিকা পালন করত। তাই অবিলম্বে রেল যাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং সিঙ্গুর আন্দোলন লোকাল যেনও চালু থাকে। সেই দাবিতেই মঙ্গলবার সকাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে।

তিনি আরও বলেন,  এদিন সিঙ্গুর আন্দোলন লোকালের সিঙ্গুর থেকে সম্প্রসারিত পথ অবরোধ করে প্রতিবাদ জারি রাখা হয়েছে। শুধুমাত্র আন্দোলন লোকালে রাস্তা আটকানো হয়েছে। আপ এবং ডাউন লাইন যাত্রী পরিষেবা অব্যাহত রাখা হয়েছে। এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের আবেগ জড়িয়ে রয়েছে। সিঙ্গুরের কৃষক আন্দোলনের ইতিহাসকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মুছে ফেলার চেষ্টা চলছে। আবেগকে আঘাত করা হয়েছে। এটা কৃষক আন্দোলনের প্রতীককে গুরুত্বহীন করার চক্রান্ত। ইতিহাসকে কখনও মুছে ফেলা যাবে না। সিঙ্গুরের মানুষ তা কখনও হতে দেবে না। তাই এদিন সকাল থেকেই সিঙ্গুরের মানুষ রেল লাইনে নেমেছে।

 বেচারাম বাবু আরও জানিয়েছেন, যাত্রীদের তরফে তিনি নিজের মন্ত্রীর প্যাডে রেলমন্ত্রী, রেল বোর্ডের চেয়ারম্যান, পূর্ব রেলের জি এম এবং ডি আর এম কে জানানো হয়েছে। এদিনও রেল কর্তৃপক্ষকে নির্দেশিকা পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সিঙ্গুরের মানুষের আবেগে যাতে কোনও আঘাত না করা হয়। সিঙ্গুর আন্দোলন লোকাল যেনও চালু থাকে।

বেচারাম বাবুর অভিযোগ, যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্য নিয়ে এই লোকাল ট্রেনের গতিপথ সম্প্রসারণ করা হয়নি। যাত্রীদের কথা বিবেচনা করে একটি অতিরিক্ত লোকাল ট্রেন রেল বাড়াতেই পারে। কিন্তু যাত্রী পরিষেবায় উন্নতি ঘটানো রেলের উদ্দেশ্য নয়। এটা পরিষ্কার, এর পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি। কারণ ট্রেন চলাচলের সময় হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত প্রত্যেকটি রেল স্টেশনে 'সিঙ্গুর আন্দোলন লোকাল' কথাটি ঘোষণা করা হয়। তাই রাজনৈতিক উদ্দেশ্যে সিঙ্গুর আন্দোলনের স্বীকৃতিকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে তা সকলের কাছেই পরিষ্কার হয়ে গেছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া