শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও

দেবস্মিতা | ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কুঁজোর মাঝে মাঝে চিৎ হয়ে শোওয়ার শখ হয়। আর গামছার শখ হয় ধোপাবাড়ি যাওয়ার। ঠিক তেমনই বিজেপির শখ হয়েছে রাজ্যে সরকার গড়ার। মঙ্গলবার ব্যারাকপুরে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এমনই মন্তব্য করলেন। সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী পুলিশের অনুমতি ছাড়া সেখানে সভা করেছেন। তা নিয়েও এদিন কুণাল তীব্র আক্রমণ করেন। 

 

 

বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে রবীন্দ্রনাথ ঘোষ মামলা লড়ছেন। চিকিৎসার প্রয়োজনে তিনি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলের বাড়িতে রয়েছেন। মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর সঙ্গে দেখা করতে যান। রবীন্দ্রনাথবাবুর সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর বাইরে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথবাবু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন। বিজেপি মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলছে। কিন্তু প্রধানমন্ত্রী সে দেশের আইনজীবীর চিঠির কোনও উত্তর দিলেন না। তা থেকেই কেন্দ্রীয় সরকারের অভিমুখ ও উদ্দেশ্য বোঝা যায়। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি প্রধানমন্ত্রীর কতটা আবেগ রয়েছে সেটাও এখন সবাই জেনে গিয়েছেন।

 

 

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালির প্রশাসনিক সভার মঞ্চ মহিলাদের 'দুষ্টু লোকে' -র খপ্পরে না পড়ার কথা বলেছেন। দুষ্টু লোক বলতে মুখ্যমন্ত্রী কারও নাম উল্লেখ করেননি। মঙ্গলবার সেই সন্দেশখালিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা সভা করেন। সেই সভা থেকে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নানা কথা বলেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, 'বসিরহাট লোকসভা উপনির্বাচনে বিজেপি জয়লাভ করবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে।' জবাবে এ দিন কুণাল বলেন, 'শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলব, মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে সন্দেশখালির মা-বোনেদের কিছু পরামর্শ দিয়েছেন। শুভেন্দুবাবুর কথার প্রেক্ষিতে বলতে পারি, কুঁজোর মাঝেমাঝে শখ হয় চিৎ হয়ে শোওয়ার। আর গামছার শখ হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপিরও তেমন শখ হয়েছে। লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি লজ্জাজনকভাবে হেরেছে। তারপর যে ক’টা উপনির্বাচন হয়েছে প্রত্যেকটিতে বিজেপি হেরেছে। তাই, বিজেপির এ রাজ্যে সরকার গঠন দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।'

 

 

কুণালের আরও সংযোজন, সন্দেশখালি নিয়ে বিজেপি প্রথম থেকে মিথ্যাচার করে চলেছে। অভিযোগ, সেখানে সব কিছুই বিজেপির সাজানো ছিল। তাদের নেতা স্টিং অপারেশনে সে কথা স্বীকার করেছেন। আর তা দেখে গোটা দেশের মানুষ সন্দেশখালিতে কী ঘটেছে, সেই সত্যিটা জেনে গিয়েছেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া