শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে কাজ করতে যাওয়া বাঙালিরা আদৌ ভারতীয় না বাংলাদেশি তা জানতে দিনহাটায় হাজির দিল্লি পুলিশের একটি দল। তাঁরা দিনহাটার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে খোঁজ নিচ্ছেন। গ্রামের যারা দিল্লিতে আছেন তাঁদের পরিচয়পত্র নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে দিল্লি পুলিশ জানতে চাইছে, তাঁরা এই গ্রামের বাসিন্দা কিনা। গত দুদিন ধরে একাজ চলছে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের দিগলটারি, মধ্য দিগলটারি, ছোট গাড়ালঝোরা-সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে।
সেইসঙ্গে পঞ্চায়েত সদস্যদের থেকে দিল্লিতে বসবাসকারী গ্রামের বাসিন্দাদের একটি করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিচ্ছে দিল্লি পুলিশ। এবিষয়ে দিল্লি থেকে দিনহাটায় আসা এক বাসিন্দার কথায়,আমরা দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে রয়েছি। কিন্তু বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য পুলিশ আমাদেরও মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করছে।
দিল্লির বসন্তকুঞ্জ থানার অন্তর্গত মোকসেদপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করেন সাদেক হোসেন। তিনি বলেন, আমরা ভারতীয়। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড দেখানোর পরেও মাঝে মাঝে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গিয়েছে,বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা মহকুমার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার পরিবার দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু-সহ বিভিন্ন এলাকায় কাজ করতে যান। তাঁরা ইটভাটা থেকে শুরু করে দিল্লির আশেপাশের এলাকায় ফেরিওয়ালার কাজ করতে। অনেক মহিলাও রাজ্য থেকে সেখানে কাজে যান। ভারতীয় বাসিন্দাদের পাশাপাশি অনেক সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা দিল্লিতে কাজ করতে যান বলে অভিযোগ। এঁদের অধিকাংশ দিল্লির বসন্তকুঞ্জ থানার বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে তাঁদের পরিচয় পত্র নিয়ে সোজা দিল্লি পুলিশ ছুটে এসেছে দিনহাটা সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে।
এবিষয়ে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা নাবারউদ্দিন মিঞা বলেন, নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ দিল্লির বিভিন্ন এলাকায় কাজ করতে যান। তাঁরা আদৌ ভারতীয় কিনা সেটা খোঁজখবর নিতে দিল্লি পুলিশের টিম এসেছে। দিল্লিতে বসবাসকারী অনেকেই এই গ্রামে থাকেন। তাঁদের সম্পর্কে খোঁজখবর করছে দিল্লি পুলিশ। আমরা সহযোগিতা করছি।
অন্যদিকে মধ্য দিগলটারির পঞ্চায়েত সদস্য ডিম্পল রায় বলেন, দিল্লি যাওয়া এই গ্রামের বাসিন্দারা ভারতীয় কিনা তা জানতে এবং তাঁদের পরিচয়পত্র নিয়ে গ্রামে শিবির করে খুঁটিয়ে দেখছে দিল্লী পুলিশ।বাংলাদেশের গন্ডগোলের পর থেকেই দিল্লি বসন্তকুঞ্জের বাঙালি বস্তিতে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার