শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

new road broken in murshidabad blocks

রাজ্য | মুখ্যমন্ত্রীর ‘‌উপহার’‌ নষ্ট হচ্ছে, পথ অবরোধ গ্রামবাসীদের 

Rajat Bose | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে যাওয়ার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু গ্রামের মানুষ নিজেদের এলাকায় প্রথম পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছিলেন। ওই পঞ্চায়েতের নগরাজোল থেকে শীলপুকুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। 

কিন্তু বেআইনিভাবে রাজধরপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে সরকারি খাস জমি এবং ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে তা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। মাটি বহনকারী ওভারলোডেড ট্রাক্টরের চলাচলে নষ্ট হয়ে যাচ্ছে নব নির্মিত পাকা রাস্তা। 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে মাঠপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় মাটি বোঝাই কয়েকটি ট্রাক্টর। 
তবে বেআইনিভাবে মাটি কাটার কাজের সঙ্গে যুক্ত মাটি মাফিয়া এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজধরপাড়া  অঞ্চলের বোয়ালিয়াডাঙ্গা ফুটবল মাঠের কাছে সম্প্রতি কয়েকটি তিন ফসলি জমি থেকে গভীর করে মাটি কেটে নেয় মাফিয়ারা। এরপর এখন বকুলতলা মাঠের কাছে সরকারি খাস জমি এবং তিন ফসলি জমি থেকে মাটি কাটার কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানিয়েও মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। 

গ্রামবাসীরা বলেন, মাটি মাফিয়ারা জেসিবি মেশিন ব্যবহার করে গভীর করে তিন ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এরপর ১৫–২০ টি ট্রাক্টর সেই মাটি ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে কাটাবাগান, গজধরপাড়া, নওদাপানুর হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকার ইটভাটাগুলোয়। 

তবে গ্রামের নবনির্মিত রাস্তা ভেঙে যেতে শুরু করায় বছরের শেষ দিনে সরব হলেন গ্রামবাসীরা। এদিন সকালে ফের ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার চেষ্টা হলে তারা ওভারলোডেড গাড়িগুলো আটকে দেন। 
মঙ্গলবার গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং তার পরিবহন বন্ধের গোটা বিষয়টি জেলাশাসক, বিএলআরও, বিডিও সহ মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানাবেন বলে জানান। 

পঞ্চায়েত প্রধান সাইফুল ইসলাম বলেন, ‘‌বেআইনিভাবে মাটি কাটা বন্ধ বা ওভারলোডিং বন্ধ করার দায়িত্ব আমার নয়। প্রশাসন বিষয়টি দেখবে।’‌ 
অন্যদিকে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল বলেন, ‘‌সরকারের অনুমতি না নিয়ে এবং রয়্যালটি না দিয়ে কেউ যদি মাটি কেটে থাকে তাহলে সে অন্যায় করছে। জনগণের ক্ষতি হোক এমন কোনও কাজ আমি চাই না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া