শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুড সুইং-এর কারণেই জঙ্গল ছেড়ে লোকালয়ে জিনাত! গত দু’ দিনে তার খাদ্য তালিকায় কী রয়েছে জানেন? 

Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৬Riya Patra

ৎআজকাল ওয়েবডেস্ক: বাঘিনী জিনাত। ন’ দিন তার চিন্তায় ঘুম আসেনি বন দপ্তরের, চিন্তায় কাটিয়েছেন বহু সাধারণ মানুষ। দিন এগিয়েছে, একের পর এক ঘুমপাড়ানি গুলি মিস হয়েছে, আর বেড়েছে তার জঙ্গল সফরের সময়কাল। তবে রবিবার বিকেলে, শেষমেশ ঘুমপাড়ানি গুলিতেই কাবু হতে হয় তাকে। 

মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন ঘেরা জায়গায় রেখে জিনাতকে রেডিয়ো কলার পরিয়ে গত ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার পরেই  ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় সে। কয়েক দিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে, সেখান থেকে পুরুলিয়ার রাইকা পাহাড় হয়ে গোঁসাইডিহির জঙ্গল। এরমাঝে বেশ কয়েকবার জিনাতকে ধরতে খাঁচাপাতা হয়েছিল। দেওয়া হয় মুরগি, ছাগলের, টোপও। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কাছে গোঁসাইডিহির জঙ্গেলে জিনাতের অবস্থায় দেখে দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। শনিবার বাঘিনী ক্যামেরাবন্দি হতেই তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে তাতে কাজ হয়নি। রাতে আরও দু'বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। সেগুলোও কাজে লাগেনি। শেষে রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আর তাতেই কাবু হয় বাঘিনী।


জিনাতকে খাঁচাবন্দি করার পরেই বাঁকুড়া থেকে সোজা আনা হয়েছে কলকাতায়। যদিও তাকে ফিরিয়ে দেওয়া হবে সিমলিপালের জঙ্গলেই, তবে এখন অপেক্ষার তার ফিট সার্টিফিকেটের। কেমন রয়েছে এখন সে? জানা গিয়েছে ৪ টি ট্রানকুলাইজারের প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। তার শরীরে এখনও ডার্ট এবং ওষুধের যথেষ্ট প্রভাব থেকে গেছে। জঙ্গল সফরকালে বেশ কয়েকটি গবাদি পশু খাওয়ার ফলে, আপাতত পশু হাসপাতালে মাংস ছুঁয়ে দেখেনি সে। জল এবং দুধ অর্থাৎ তরল খাবার গ্রহণ করছে। স্বস্তি দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ন দিন জঙ্গলে ঘুরে এবড়েল, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। 

বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। জিনগত পরিবর্তনে মুড সুইং-ও হচ্ছে তাদের। একাধিকবার লোকালয়ে ঢুকে যাওয়ার প্রবণতা বাড়ছে। বাড়ছে গায়ে কালো দাগের সংখ্যা বাড়ছে এবং কমছে হলুদ দাগ।  তবে কি মুড সুইং হচ্ছে জিনাতেরও? উঠছে প্রশ্ন। একই সঙ্গে জানা গিয়েছে, জিনাত যেহেতু বন্যপ্রাণী, তাই তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে কি না? হলেও কিভাবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞদের দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া