শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিন। কিন্তু তা হলে কী হবে! অন্যান্য বছরের চেনা ছবির সঙ্গে একেবারেই মিলছে না এবছরের ছবি। নেই শীতে কাঁপা, নেই গরম জামা-সোয়েটার-টুপি পরে জুবুথুবু হয়ে ঘুরে বেড়ানো। বরং, শহরে উষ্ণ আবহাওয়া কিছুটা। কেউ কেউ বলছেন ঘরে ফিরে পাখা চালিয়ে নিচ্ছেন তাঁরা। হাওয়া অফিস বলছে, আগামী চব্বিশ ঘণ্টাও সেই আবহাওয়াই থাকবে। মঙ্গবার দিনভর খাস কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি।
যদিও নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ, একেবারে শেষদিনেও ভরা শীত থাকার কথা যখন, তখন যে গরমের আমেজ, সেই গরমের আমেজ কাটিয়ে বঙ্গে শীতের আমেজ আসবে।
দক্ষিণ বঙ্গে আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। খাস কলকাতায় বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ কিংবা তার নীচে নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বর্ষবরণে জমিয়ে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে শিট একেবারেই বছর শুরুতে নয় বলেই মত আবহাওয়াবিদদের। যদিও জানানো হয়েছে, বর্ষবরণ হবে কুয়াশার মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন বছরে কুয়াশার দাপট থাকবে বেশি। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০মিটারের কম থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারের নীচে। আগামী কয়েকদিন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গে মঙ্গলবারও কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা হতে পারে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর–পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি। এছাড়া জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গুজরাট পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর এসব কারণে নতুন বছরে শীত কতটা জাঁকিয়ে পড়বে, সেই প্রশ্নে কপালে ভাঁজ থেকেই যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার