শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা      

Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৩Riya Patra

                                 

আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান উপলক্ষ্যে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে ঠাসা থাকবে সাগরদ্বীপ। সোমবার আলিপুরে উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠক করে মেলার প্রস্তুতি ও পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। মেলার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন তাঁরা ।  জানা গিয়েছে,  ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবছর মেলায় থাকছে প্রায় ১৩ হাজার পুলিশকর্মী। পড়শি দেশের অস্থিরতা এবং জঙ্গি-অনুপ্রবেশকারীর কথা মাথায় রেখে নদী ও সমুদ্রবক্ষে নিরাপত্তা কঠোর করা হচ্ছে। মেলা চলাকালীন স্নিফার ডগের সঙ্গে প্রস্তুত থাকবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। কলকাতা থেকে মেলায় পৌঁছতে বাস, ভেসেল, লঞ্চ পরিষেবা পর্যাপ্ত রাখা হচ্ছে। ২৫০০ বাস থাকছে। ২১ টি জেটি (স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে) চালু থাকবে। ১০০টি কাঠের লঞ্চ এবং ৩২ টি ভেসেল থাকছে। লট-৮ এবং নামখানা থেকে পুণ্যার্থীদের কচুবেড়িয়া এবং বেণুবনে পৌঁছে দেওয়া হবে। ১৪ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিটে শুরু হবে পুণ্যস্নান, যা পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এবং পুলিশ কর্তা জানান, তীর্থযাত্রীদের সুবিধার্থে ৮০ লক্ষের বেশি জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। ৪৮টি ওয়াটার ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে। যাতে কোনওরকম জলের সমস্যা না হয়। মেলায় থাকছে সিভিল ডিফেন্স টিম। থাকছে ক্যুইক রেসপন্স টিম। ইসরোর সহায়তায় স্যাটেলাইট ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে। থাকছে ভারতীয় নৌবাহিনী ও রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১২টি অস্থায়ী দমকল দপ্তর করা হচ্ছে। লট-৮ থেকে কচুবেড়িয়া ড্রেজিংয়ের কাজ চলছে পুরোদমে। 

পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে গ্রিন ও ক্লিন রাখতে তৎপর প্রশাসন। ১২ হাজারের বেশি শৌচাগারের ব্যবস্থা থাকছে। মেলা চলাকালীন ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি কর্মী এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ। ১৭ জানুয়ারি সাগর মেলার আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠিত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া