শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ০০ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি) সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার কিছু জায়গায় সন্ত্রাস সারানোর চেষ্টার অভিযোগে এবার রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে সাজিবুল শেখ নামে এক যুবককে গ্ৰেপ্তার করা হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজিবুলের সঙ্গে এসটিএফ মুস্তাকিম মন্ডল নামে নওদা থানার ভোলা গ্রামের আরও এক যুবককে 'আটক' করেছে। দুই যুবককে নিয়ে ইতিমধ্যে এসটিএফ মুর্শিদাবাদ ছেড়েছে বলে জানা গিয়েছে। গত ১৮ ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহড়ান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে গ্রেপ্তার হয় মিনারুল শেখ এবং আব্বাস আলী নামে দুই যুবক । তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনেছে অসম পুলিশের এসটিএফ। অন্যদিকে, একই সময় দক্ষিণ ভারতের কেরালাতে অভিযান চালিয়ে মহম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া এলাকায় আত্মীয়দের বাড়িতে দীর্ঘদিন থাকছিল সাব। সূত্রের খবর, অসম পুলিশের এসটিএফের হেফাজতে থাকাকালীন সাব একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাজ্যের এবং অসম এসটিএফ যৌথভাবে নওদা থানা এলাকায় অভিযান চালায়। এবার তাদের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাবের পিসি তাঞ্জিরা বিবির ছেলে সাজিবুল ইসলাম।
স্থানীয় সূত্রে খবর, এসটিএফ বাহিনী সাজিবুলের এক বন্ধু মোস্তাকিন মন্ডলকে 'জিজ্ঞাসাবাদের' জন্য তাদের সঙ্গে নিয়ে গিয়েছে। ভোলা গ্রামের বাসিন্দা মোস্তাকিন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত। অন্যদিকে সাজিবুল মূলত রাজমিস্ত্রির কাজ করলেও অন্য কাজও করত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কেরল থেকে ধৃত এবিটি-র অন্যতম মাথা, সাব মুর্শিদাবাদ এবং রাজ্যের কয়েকটি প্রান্তে জঙ্গি সংগঠনের শাখা বিস্তার করার চেষ্টা করছিল। এই কাজে তার পরিবারের বেশ কয়েকজন সহায়ক হয়েছিল বলে জানা গিয়েছে। সাজিবুল একসময় সাবের সঙ্গে যৌথভাবে ছাগলের ফার্মও খুলেছিল।
ধৃত দুই যুবক, সাবের কাছ থেকে মোবাইল ফোনে 'নির্দেশ' পেত এবং সেই অনুযায়ী তারা জঙ্গি সংগঠন বিস্তারের কাজ করছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ধৃত মোস্তাকিনের মা আফরোজা বিবি দাবি করেন,"আমার ছেলের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই।গতকাল রাতে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করার নাম করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আর ছেলের সন্ধান পাইনি। পুলিশ আমাদের বাড়ি থেকে দুটো মোবাইল ফোন নিয়ে গিয়েছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার