শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাজির টলি-বলি তারকারা। ঝকঝকে উপস্থিতি তারকাদের, যেন চাঁদের হাট। রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, আবার সুদূর মুম্বই থেকে উড়ে এসেছেন আবরাজ খানও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও। কিন্তু আয়োজন কীসের? সিউড়ীর পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ে ঘিরে বীরভূম জুড়ে চর্চা। শনিবার রাজকীয় এই বিয়ের আয়োজনে কোটি খরচ হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
জানা গিয়েছে, জেলার এই পাথর ব্যবসায়ী অত্যন্ত প্রভাবশালী। রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন মহলে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও স্থানীয়দের দাবি। এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। অভিযোগ, তিনি অবৈধ পাথর খাদান থেকে পাথর তুলে কোটি কোটি টাকা আয় করেছেন। বিয়ে উপলক্ষে এক বিশাল জায়গা জুড়ে যেমন প্যান্ডেল তৈরি করা হয়েছিল তেমনি তৈরি করা হয়েছিল এক বিশাল মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল রাজকীয় খাবার। ঠিক কতজন লোক এই বিয়েতে যোগ দিয়েছেন তার সঠিক হিসাব না পাওয়া গেলেও জানা গিয়েছে প্রায় এক হাজারের কাছাকাছি লোক যোগ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ এই বিয়েতে খরচ করা হয়েছে। ঠিকঠাক তদন্ত হলেই গোটা বিষয়টি বেরিয়ে পড়বে। তবে ব্যবসায়ী বা তাঁর তরফে কেউই এবিষয়ে কিছু মন্তব্য করেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার