শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিল্ডিং প্ল্যান পাশের জাল রসিদ নিয়ে অভিযোগ ওঠায় দায় নিয়ে পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। সোমবার দিনহাটা পৌরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সকল কাউন্সিলরের উপস্থিতিতে পদত্যাগ করেন তিনি। অভিযোগ, পৌরসভার এক কর্মী উত্তম চৌধুরী বিল্ডিং প্ল্যান পাশ করা নিয়ে জাল রসিদ দিয়ে আসছিল। সেই দুর্নীতি পৌরসভা টের পায়নি। তদন্ত করে জানা গিয়েছে সেগুলো পৌরসভার সিল ও চেয়ারম্যানের সই জাল করে করা হয়েছিল। সেই কারণে উত্তমকে শোকজ করা হলে শুরু হয় জল্পনা। তারপরেই পৌরসভার চেয়ারম্যানের উপর চাপ বাড়তে থাকে। অস্বস্তিতে পরে শাসকদল তৃণমূল কংগ্রেসও। সেই কারণেই এদিন দুপুরে পৌরসভার মিটিং ডাকা হয়।
সেই মিটিংয়ে পদত্যাগ করেন পৌরসভার চেয়ারম্যান। দিনহাটা পৌরসভার বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সদ্য প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী বলেন, 'আজ পৌরসভার মিটিং ছিল। কয়েকদিন ধরে শহরের কিছু মানুষ বিভ্রান্ত রয়েছেন। তাঁরা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাস নিয়ে কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলি তদন্ত করে দেখা গিয়েছে পৌরসভার বাইরে থেকে একটা চক্র কাজ করছে। তারা পৌরসভার সিল, প্যাড ও আমার সাক্ষর জাল করে মানুষকে প্রতারণা করছে। তারপর আমরা থানায় এফ আই আর দায়ের করি। পুলিশ তদন্ত করছে। আজ বোর্ড মিটিংয়ে আমি পদত্যাগ করলাম।' তাঁর কথায়, 'অনেকে ভাবতে পারেন চেয়ারম্যান পদে থেকে তদন্তে প্রভাব খাটাতে পারি। তাই এই পদত্যাগ। আমি চাই সঠিক তদন্ত হোক।
যারা মানুষকে প্রতারিত করছে তাদের শাস্তি হোক।' এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, চেয়ারম্যান পদত্যাগ করেছেন ওটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। যাতে তদন্ত নিয়ে কোনও সংশয় না হয় সেই কারনে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এটা ভালো পদক্ষেপ। তার এই পদত্যাগে তিনি তাঁর সাহসিকতার পরিচয় দিয়েছেন।' প্রসঙ্গত, দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই কারণে আজকেই দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর পদত্যাগের খবর চাউর হতেই শোরগোল ছড়িয়ে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার