শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক বছর আগে মহিলারাই প্রথম অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন। বছর ঘুরতেই সেই মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় আবেগে ভাসলেন। সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রশাসনিক সভার মাঠ স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন। তাঁরা অনেকেই নদী পেরিয়ে সকাল সকাল মুখ্যমন্ত্রীর সভার মাঠে পৌঁছন। আর তা দেখে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান। মঞ্চ থেকেই তিনি মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন, 'মা-বোনেরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের পাগুলোয় অন্তর থেকে প্রণাম জানাই। আপনাদের পদধ্বনিতে সন্দেশখালির মাটি সমৃদ্ধ হয়েছে। আপনারাই আমাদের গর্ব।'
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে মহিলারা সোচ্চার হয়েছিলেন। সন্দেশখালির মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বলে বিরোধীরা প্রচার শুরু করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বিশ্বাসে অটল ছিলেন। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বসিরহাটে তিনি ঘোষণা করেছিলেন, ভোটে জয়লাভের পর সন্দেশখালিতে যাবেন। ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও তার কিছুদিন পরে হাজি নুরুলের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া কথা রেখেছেন। সোমবার স্থানীয় ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করলেন। এদিন সকাল থেকে সন্দেশখালির নদীপথে ঘেরা বিভিন্ন দ্বীপ থেকে হাজার হাজার মহিলা মুখ্যমন্ত্রীর সভার মাঠে হাজির হন। তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড।
বেলা গড়াতেই দেখা যায়, সভার মাঠে দুই-তৃতীয়াংশ জায়গা মহিলারাই ধরিয়ে দিয়েছেন। অনেকেই সেখানে বসার জায়গা পাননি। তাঁরা মাঠের শেষ দিকে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন। দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে স্থলে পৌঁছন। সবার মাঠে মহিলাদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত হন। বক্তব্যের শুরুতেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রণাম জানান। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। তারপর তিনি আরও ঘোষণা করেন, 'কলকাতার স্টার থিয়েটারের নাম বদল করা হবে। আমি মা-বোনেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার থিয়েটারের নাম বিনোদিনী করতে বলেছি।'
মুখ্যমন্ত্রী বলেন, 'একদিন সন্দেশখালির মেয়েরা দেশের এক নম্বরে পৌঁছবে। আমি চাই, সন্দেশখালির কোনও মেয়ে মাধ্যমিকে প্রথম স্থান দখল করুক। উচ্চমাধ্যমিকে প্রথম হোক।' মুখ্যমন্ত্রীর বার্তায় সভাস্থলে উপস্থিত মহিলারা করতালিতে তাঁকে অভিনন্দন জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদী, দমকলমন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুকুমার মাহাতো-সহ অন্য জনপ্রতিনিধিরাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার