শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুরে সেখানে পৌঁছনোর কথা রয়েছে মমতার। প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করবেন সন্দেশখালির মঞ্চ থেকে। বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করতে পারেন তিনি। এলাকাজুড়ে আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। শেষ মুহূর্তে জোরকদমে চলছে মঞ্চ তৈরির কাজ।
মুখ্যমন্ত্রী মমতাকে একদম কাছ থেকে দেখার জন্য ও বার্তা শোনার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষেরা ভিড় জমাচ্ছে সন্দেশখালির মাঠে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ধামাখালি, সন্দেশখালি, খুলনা, ভোলাখালি, তুষখালি-সহ বিভিন্ন জেটিতে রাখা হয়েছে বড় বড় যাত্রীবাহী বোট। সড়কপথের পাশাপাশি নদী পথেও সকাল থেকেই চলছে নজরদারি। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একাধিক লঞ্চ ও রিকভারি বোট রাখা রয়েছে সন্দেশখালি ও ধামাখালি জেটি ঘাটে। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠের তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসন সূত্রে খবর, সোমবার দুপুর ১টা নাগাদ সেখানে নামবেন মুখ্যমন্ত্রী।
বসিরহাটের পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভার জন্য পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে মোট ৭০০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, পরিষেবা প্রদান করা ছাড়াও, সন্দেশখালি ও বসিরহাটে বিভিন্নি প্রকল্পের শিলন্যাস করবেন মুখ্যমন্ত্রী।
বছরের শুরুতে প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। সেই সময় আন্দোলনকারীদের অনুরোধে সন্দেশখালি না গেলেও লোকসভা ভোটের প্রচারে বসিরহাটে গিয়ে আশ্বাস দিয়েছিলেন তৃণমূলে জিতলে সন্দেশখালি যাবেন। লোকসভা ভোটের ফলপ্রকাশের প্রায় ছয় মাস পর সন্দেশখালিতে পা রাখতে চলেছেন মমতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার