শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | বাঘিনী জিনাতকে ফাঁদে পড়ল ডোরাকাটা হায়না, রঘুনাথপুরে চাঞ্চল্য  

Kaushik Roy | ২৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ০০Kaushik Roy

অরিন্দম মুখার্জি: কংসাবতীর উত্তর বনবিভাগের রঘুনাথপুর এলাকায় ধানক্ষেতের মধ্যে ফাঁদে পা দিল এক পূর্ণবয়স্ক ডোরাকাটা হায়না। ঘটনাটি ঘিরে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেরো গ্রামের ধানক্ষেতের মধ্যে একটি বন্যপ্রাণীকে ছটফট করতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রথম দেখলেও প্রথমে কারোরই সাহস হয়নি প্রাণীটির কাছে যাওয়ার। ফাঁদে পা দেওয়া প্রাণীটি আসলে বাঘইনী জিনাত নাকি অন্য কোনও প্রাণী তাও দূর থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে গ্রামবাসীরা বন বিভাগের কর্মীদের খবর দেন। বনবিভাগের কর্মীরা দেখেন সেটি একটি ডোরাকাটা হায়না। তাঁরা আহত অবস্থায় হায়নাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, প্রথমে বনকর্মীরা হায়নাটিকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হবে।

 

প্রয়োজনীয় সেবা শেষে তাকে সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে।  গ্রামবাসীদের থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা আশা করছিলেন বাঘিনী জিনাতকে ফাঁদে ফেলে ধরার। রেডিও কলারের সাহায্যে তাকে নজরে রাখা হলেও, এদিন প্রথমে জিনাত নয়, ফাঁদে পড়ে ওই হায়নাটি। পরের দিকে অবশ্য ঘুমপাড়ানি গুলিতে বনকর্মীরা জিনাতকে খাঁচা বন্দি করে ফেলেছেন। রেডিও কলারের সাহায্যে জিনাতের লোকেশন জানতে পেরে তৎপর ছিলেন কর্মীরা। এদিন ঘুমপাড়ানি গুলি গায়ে লাগলে সাতদিনের লুকোচুরি শেষে অবশেষে ধরা দেয় ওড়িশার বাঘিনী। তবে হায়নার ঘটনায় বেরো গ্রামের মানুষজনের ভূমিকাও প্রশংসনীয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তারা দ্রুত উদ্ধারকাজে সহায়তা করেছেন। এলাকায় এমন অজানা বন্যপ্রাণীর উপস্থিতি নতুন করে নিরাপত্তার চিন্তা বাড়িয়েছে। বাঘ বন্দি খেলার মাঝেই হায়নার এই উপস্থিতি বনদপ্তরের কাছেও একপ্রকার অপ্রত্যাশিত ঘটনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া