রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত সেই ঘুমপাড়ানি গুলিতেই কাবু হল জিনাত। বাঁকুড়ার জঙ্গল থেকে বনকর্মীরা খাঁচাবন্দি করলেন ওই বাঘিনীকে। জিনাত সুস্থ রয়েছে বলেই জানানো হয়েছে বনদপ্তরের তরফে। তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
জিনাত ধরা পড়ায় বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "বাঘিনী জিনাতকে জঙ্গল থেকে নিরাপদে উদ্ধার করার জন্য বন আধিকারিকদের অভিনন্দন জানাই। এই কাজে সহায়তার জন্য আমার কুর্নিশ জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মী ও স্থানীয়দের।"
My heartiest congratulations to the forest officials of West Bengal on the successful rescue of the tigress- Zeenat. My sincere gratitude to the district administration, police, panchayat functionaries and the local people for their invaluable support and collaboration in this… pic.twitter.com/KHJQHLhOzK
— Mamata Banerjee (@MamataOfficial) December 29, 2024
দিন আষ্টেক আগে ওডিশার সিমলিপালের জঙ্গল থেকে বাংলায় ঢুকে পড়েছিল এই বাঘিনী। শুরুতে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়ায় বাঘিনী জিনাতের অবস্থানের সন্ধান মিলেছিল। শেষে বাঁকুড়ায় ঢুকে পড়ে বাঘিনীটি। অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়ার গোঁসাইডিহিতে জিনাতকে দেখেই ঘুমপাড়ানি গুলি মারেন বনকর্মীরা। আগে বেশ কয়েকবার ঘুমপাড়ানি গুলিতে কাজ না হলেও অবশ্য এবার হয়েছে। ধরা পড়ল ওডিশার বাঘিনি জিনাত।
বার বার অবস্থান বদলানোয় রীতিমতো ল্যাজেগোবরে হচ্ছিলেন বনকর্মীরা। তবে হাল ছাড়েনি বনদপ্তর। উল্টে বাড়তি উদ্যমে বাঘিনি জিনাতকে ধরতে ঝাঁপিয়েছিলেন বনকর্মীরা।
মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনতকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন ঘেরা জায়গায় রেখে জিনাতকে রেডিয়ো কলার পরিয়ে গত ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরেই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনাত। কয়েক দিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে। বাঘিনীর অবস্থান জানার পর ভয়ে কাঁটা হয়েছিল ঝাড়গ্রামবাসী। এর কয়েকদিনের মধ্যেই অবশ্য ঝাড়গ্রাম থেকে বাঘিনীটি পৌঁছোয় পুরুলিয়ায়। সেখানে রাইকা পাহাড়ে বেশ কয়েকটা দিন কাটিয়ে জিনাত বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে চলে যায়। এর মাঝে বেশ কয়েকবার জিনাতকে ধরতে খাঁচাপাতা হয়েছিল। দেওয়া হয় মুরগি, ছাগলের, টোপও। জিনাত সেসব এড়িয়ে চলে যায়। খেয়েছিল গৃহস্থের গবাদি পশু।
শেষ মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কাছে গোঁসাইডিহির জঙ্গেলে জিনাতের অবস্থায় দেখে দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। শনিবার বাঘিনী ক্যামেরাবন্দি হতেই তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে সে সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রাতে আরও দু'বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। সেগুলোও কাজে লাগেনি। শেষে রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাতেই কাজ হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার