বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Tollywood: দুই নারীর মনের সুতোয় গাঁথা রইল 'অর্ধাঙ্গিনী'
AA | ০৩ জুন ২০২৩ ০১ : ১৩Rishi Sahu
এমনই দু’জন নারীর জীবনের ওঠাপড়ার গল্প ‘অর্ধাঙ্গিনী’তে। একজন স্বার্থপর, অক্ষম পুরুষের সক্ষমতার দায়ভার বয়ে নিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়েছে দুই নারী। ভবানীপুরের বনেদি চট্টোপাধ্যায় পরিবারের মেজ ছেলে সুমন (কৌশিক সেন)। স্ত্রী শুভ্রা (চূর্ণী গঙ্গোপাধ্যায়)। নিঃসন্তান এই দম্পতি বিয়ের ১৭ বছর পর আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। যৌথ সিদ্ধান্ত ঠিক বলা যায় না। বরং বাধ্য হয়েই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হয়েছে শুভ্রাকে। কারণ হিসাবে সুমন মতপার্থক্যের যুক্তি খাড়া করেছে। ১৭ বছর ঘর করার পর খুব চেনা মানুষটাই অচেনা হয়ে গিয়েছে। তার উপস্থিতিও এখন বিরক্তিকর। এমন আরও অদ্ভুত যুক্তিতে আলাদা হয়ে গিয়েছে দুটো মন।
বিচ্ছেদের কিছুদিন পর সুমনের সঙ্গে আলাপ মেঘনার (জয়া আহসান)। বাংলাদেশের এই উঠতি গায়িকা সদ্য স্বামীকে হারিয়েছে। বাড়ির অমতে সুমন বিয়ে করে মেঘনাকে। ভবানীপুরের অভিজাত পরিবারে ঠাঁই পায় না মেঘনা। সুমন-মেঘনার নতুন সংসার ভালই চলছিল। সব হিসাব পাল্টে যায় হঠাৎ সুমনের সেরিব্রাল অ্যাটাকে। আবার অসহায় মেঘনা। এবার তিনি কী করবেন?
প্রথম দৃশ্যেই এই ছবির প্রাণ-প্রতিষ্ঠা করেছেন চূর্ণী। ডিপার্টমেন্টাল স্টোরে চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে ‘প্রাক্তন’। মন চাইছে ছুটে যেতে। কিন্তু দুটো পা অভিমান, অপমানের শিকলে বাঁধা। দ্বিধা-দ্বন্দ্বের প্রত্যেকটা মুহূর্ত বাঙ্ময় চূর্ণীর অভিব্যক্তিতে। ‘শুভ্রা’ কি খুব স্বার্থপর? নাকি অসহায়? দোলাচলে ফেলেছে দর্শককেও। ১৭ বছরের সংসার ছাড়ার মুহূর্তও একইভাবে প্রাঞ্জল করে তুলেছেন চূর্ণী। অভিব্যক্তি আর একটিমাত্র সংলাপে। একটি দৃশ্যে নিজের প্রিয়জন ও সংসারকে ‘রানিং কমেন্ট্রি’ দিয়ে অন্যের হাতে সাজিয়ে তুলে দিচ্ছে শুভ্রা। এই অভিনব ভাবনাকে বোধহয় একমাত্র রূপ দিতে পারেন চূর্ণীই।
অপর দিকে, মেঘনা আপাতদৃষ্টিতে সুমনের সঙ্গে সুখে থাকলেও সুমন কি সত্যিই তাকে ভালবেসে বিয়ে করেছিল? নাকি তুরুপের তাস হিসাবেই ব্যবহার করেছে? উত্তর প্রেক্ষাগৃহের জন্যই তোলা থাক। শুভ্রার জানা মোক্ষম সত্যিকে আড়াল করার প্রয়াসে সার্থক জয়া। কখনও ক্ষোভে ফেটে পড়ছেন, কখনও অসহায় আর্তিতে নিজেকে উজাড় করেছেন। এই দৃশ্যের প্রত্যেকটা সংলাপে আষ্টেপৃষ্ঠে বেঁধেছেন দর্শককে। ঘরের চার দেওয়ালের ‘কোর্টরুম’-এ মুখোমুখি শুভ্রা ও মেঘনার কথোপকথনে একদিকে যেমন ভেঙেছে মেঘনা, অপর দিকে নিজেকে গুটিয়ে পৌরুষত্বের মিথ্যে আস্ফালনের মুখোশ খুলেছে শুভ্রা। এভাবেই, একজন ‘অর্ধাঙ্গিনী’ সহযোদ্ধা। আর একজন সহমর্মী প্রতিপক্ষ। জয়া ও চূর্ণীই যে এই ছবির দুই সুতো, তা বোঝাতে কার্পণ্য করেননি পরিচালক। সুমনের চরিত্রে কৌশিক সেন যথাযথ। তবে দুই সুতোর মাঝে গিঁটের মতো উজ্জ্বল অম্বরীশ। দুই নারীর মধ্যে যোগসূত্র তৈরি করা এই পুরুষটিকে দর্শকের চোখে 'মহান' করে তুলতে তিনি সার্থক। আত্মীয়তা, বন্ধুত্বের আসল বার্তা এখানেই। কৌশিক সেনের মায়ের ভূমিকায় লিলি চক্রবর্তী আজও অসাধারণ। আর ‘বিহু’ (দামিনী বেণি বসু) দর্শকের ভারাক্রান্ত মনে যেন দখিনা হাওয়া। দামিনীর মতো অভিনেত্রীকে দর্শক পর্দায় আরও বেশিক্ষণ দেখতে চাইবেন আগামী দিনে।
ছবিতে জয়ার আগের জীবনের কিছু মুহূর্ত থাকলে মন্দ হত না। অনুপমের দক্ষ সঙ্গীত পরিচালনায় আরও দু-একটা গান থাকতেই পারত। শুরু করেছিলাম বন্ধুত্বের বার্তা দিয়ে। অনুভবী ভাবনা, নিপুণ চিত্রনাট্যের শেষ দৃশ্যে বন্ধুত্বের বার্তা শুধু শুভ্রাই দিল!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ