রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৩Kaushik Roy
মিল্টন সেন: বছরের শেষে ফেস্টিভ সিজনে ক্রমশ ভিড় বাড়ছে হুগলি জেলার অন্যতম আকর্ষণ ব্যান্ডেল চার্চে। তবে সেখানে গিয়ে শুধু চার্চ ঘুরেই চলে আসছে না সাধারণ মানুষ। ব্যান্ডেল চার্চ গিয়ে বিখ্যাত হয়ে ওঠা রাজার ফুচকা চেখে না দেখলেই নয়। এই দোকানেই বিশেষত্ব গোটা থালা জুড়ে থাকছে একটাই ফুচকা। আর তার সাইজও চোখে পড়ার মত। শীতকালে সেই ফুচকা খেতে ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা। ফুচকা আট থেকে আশি সকলের প্রিয় খাবার। বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ভিড় জমেছে ব্যান্ডেল চার্চে। আর এই ভিড় থাকবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। চার্চ সংলগ্ন এলাকায় বসেছে হরেক রকম খাবারের দোকান।তার মধ্যে একাধিক ফুচকার স্টল থাকা সত্ত্বেও নজর কেড়েছে ব্যান্ডেলের কেওটা সংহতি পল্লীর বছর উনত্রিশের ফুচকা বিক্রেতা রাজা ঢালি। চার্চের পিছন দিকেই রয়েছে তার দোকান। রাজার ফুচকায় রয়েছে এক আলাদা বৈশিষ্ট্য।
এখানকার ফুচকায় দেওয়া হয়ে থাকে পেঁয়াজ। ছোট ফুচকার মতোই প্লেটে সাজিয়ে দেওয়া হয় পেল্লাই সাইজের বড় বড় ফুচকা। কাঁচের বাক্সে থাকা সেই বিশাল আকৃতির ফুচকা দৃষ্টি আকর্ষণ করে ফুচকাপ্রেমীদের। তবে অনেকেই আছেন যারা বড় ফুচকা থেকে সাধারণ ফুচকার দিকেই বেশি ঝুঁকছেন। সাধারণ ফুচকা যেখানে ১০ টাকায় ৪ টি পাওয়া যাচ্ছে সেখানে একটি বড় ফুচকার দাম ৭০ থেকে ৮০ টাকা। যদি চাটনি বা দই ফুচকা হয় তাহলে তার দাম প্রায় ১০০ টাকা। তাই অনেকের খাওয়ার সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছেনা। আবার অনেকে মনে করছেন একার পক্ষে এত বড় ফুচকা খাওয়া অসম্ভব। দীর্ঘ ৩০ বছর ধরে চার্চের পিছনে ফুচকার ব্যবসা করতেন রাজার বাবা রবিন ঢালি। ২০১৮ সালে তিনি মারা যাওয়ার পর এখন ব্যবসার দায়ভার রাজার হাতেই।
ছেলের পাশেই ফুচকার ব্যবসা করছেন রাজার মাও। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে দোকান। জান গেল, এখন বড়দিন উপলক্ষ্যে বিকিকিনি হচ্ছে ভালই। দোকান খোলা থাকছে রাত পর্যন্ত। শুধু বড় ফুচকা খাওয়ার জন্যই বহু মানুষ আসেন রাজার দোকানে। তবে এই বড় ফুচকার দামটা একটু বেশি। আকার বড় হওয়ায় ভেতরের অংশ আলু সহ বিভিন্ন জিনিস দিয়ে ভরাতে হয়। কেউ দই ফুচকা খেতে চাইলেও তাতে অনেক রকমের মশলা দিতে হয়। সে কারণেই দামটা একটু বেশি। প্রতিদিন চার থেকে পাঁচ হাজার ফুচকা বিক্রি হয় রাজার দোকানে। ক্রেতারা জানাচ্ছেন, বড় ফুচকার পাশাপাশি এখানকার ছোট ফুচকার স্বাদও বেশ ভাল।
ছবি:পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার