রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: আঁকার প্রতি ভালোবাসা থেকে তো বটেই, পাশাপাশি বর্তমান সমাজের সঙ্গে আদিবাসী সমাজের ঋষি-মনীষীদের পরিচয় ঘটানোর অভিনব ভাবনা। নিজে এঁকে বাড়ির দেওয়াল ভরিয়ে তুলেছেন নানান বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিতে। ছবিতে রয়েছেন স্বাধীনতা সংগ্রামী, ভারতের রাষ্ট্রপতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, স্বাধীনতা নানা সংগ্রামী। তাছাড়াও রয়েছেন সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাঁদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি। বাড়ির দেওয়ালে আঁকা মনীষীদের ছবি ছিনিয়ে দেয় পান্ডুয়ার সুজয়ের বাড়ি। বাড়ির দেওয়ালে তুলি দিয়ে আঁকা রয়েছে মনীষীদের ছবি। কোথাও অল চিকি ও আড়াং চিকি ভাষায় লেখা রয়েছে বাংলা ও সাঁওতালি ভাষার বিভিন্ন অক্ষর। রয়েছে ৩৫টি অক্ষর ও নিচে রয়েছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা। ঠিক তার বাঁদিকেই রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি। ভারতের প্রথম শহীদ বীর যিনি ইংরেজদের সঙ্গে প্রথম বিদ্রোহ করেছিলেন বাবা তিলকা মাঝি। তারপরই রয়েছে সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরেন ও হেমন্ত সরেন। আবার কোথাও আঁকা রয়েছে কার্টুনের চরিত্র।
হুগলির পান্ডুয়ার সরাই দিঘীরপাড় এলাকায় প্রায় ৫০ টি আদিবাসী পরিবারের বাস রয়েছে। মাঝে রয়েছে স্নিগ্ধ গ্রাম। আর সেই গ্রামেই মাটির দেওয়াল, টালির ছালের ছাউনি একটি বাড়ির দেওয়াল জুড়েই আঁকা নানান ছবি। বাড়ির গেটে আঁকা রয়েছে ছোটা ভিম ও টম এন্ড জেরি। একটু ভিতরে প্রবেশ করলেই দেওয়াল জুড়েই রয়েছে গোপাল ভাঁড়, বাঁটুল দি গ্রেট, ডোরেমন, মিকি মাউস সহ ছোটদের নানা কার্টুন চিত্র। মাটির দোতলা বাড়ির দেওয়াল জুড়ে এই শিল্পকলা ফুটিয়ে তুলেছে ওই বাড়িরই ছোট ছেলে সুজয় মুর্মু।
তাঁর বাবা ও দাদা দুজনেই সরকারি কর্মী। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক সুজয়ের। বাড়ির দেওয়াল জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি সে নিজের হাতেই এঁকেছে। হাওড়াতে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে অঙ্কনরত্ন পাস করেছে সুজয়। বর্তমানে বিষ্ণুপুর মল্লভূমি বিএড কলেজ থেকে সাঁওতালি ভাষাতে পড়াশোনা করছে। সাঁওতালি ভাষায় এমএ-তে স্বর্ণ পদক প্রাপ্ত, ২০২২ সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে পুরস্কার পেয়েছেন সুজয়। ছবি আঁকার পাশাপাশি চাকরিরও প্রস্তুতিও নিচ্ছেন সুজয়।
তবে আঁকা ছবিতে নীচে কোনও মনীষীরী নাম সে।লিখে দেয়নি। কারণ সে মনে করে, কোনও মনীষীর বিষয় কারোর কৌতূহল থাকলে সে নিজেই সেটা জানাবে। সুজয় জানিয়েছে, 'আদিবাসী বিদ্রোহী নেতা যারা রয়েছেন বা যে সমস্ত সাঁওতালি ভাষায় অক্ষর রয়েছে সেগুলি অনেক মানুষই জানেন না। তাই তাঁদেরকে পরিচিতি করানো এবং মনীষীদের যাতে আমরা ভুলে না যাই, তাদের স্মরণ করানোর জন্যই দেয়াল জুড়ে আঁকা রয়েছে ছবি।' সাহিত্যিক, ধর্ম গুরু থেকে বিদ্রোহী নেতাদের ছবি তিনি এঁকেছেন। এছাড়া তাঁদের মধ্যে যারা বর্তমানে দেশের রাষ্ট্রপতি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাঁদেরও ছবিও তিনি এঁকেছেন। যাতে মানুষ সহজে শিক্ষা এবং সচেতন হতে পারে। এই প্রসঙ্গে সুজয়ের দাদা মৃত্যুঞ্জয় মূর্মু বলেছেন, 'যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি আদিবাসী সমাজের যারা মনীষী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাঁদের মানুষ সহজেই চিনতে পারছেন। ভাইয়ের আঁকা ছবিতে সৃজনশীলতা রয়েছে। গ্রামের অনেক মানুষই আছেন যারা মনীষীদের পরিচয় জানতে আসেন, চিনিয়ে দেওয়া হয়।'
ছবি-পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার