রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরপর ঘুমপাড়ানি গুলি, তবু ঘুম এল না জিনাতের, বাঘবন্দি খেলায় কোন পথে বাঘিনী?

Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একদিকে বাঘিনী, কেউ বলছেন জঙ্গল সফরে বেরিয়েছে সে, কেউ বলছেন পথ ভুল করে ঢুকে পড়েছে, হাঁটছে সেই পথেই। কেউ কেউ বলছেন, এ যেন লড়াই প্রযুক্তি বনাম আদিম সভ্যতার। একদিকে ছাগলের পা খেয়ে, মাথা টেনে-খুবলে ফের বনে গিয়ে আত্মগোপন করছে বাঘিনী, অন্যদিকে তার কারণে গত কয়েকদিন নিজেদের জীবনযাত্রা থমকে ঘরবন্দি হয়ে রয়েছেন জঙ্গলমহলের বহু মানুষ।  এ যেন লড়াই ক্ষুধা বনাম ক্ষুধার, বেঁচে থাকা বনাম বেঁচে থাকার। 

ব্যখ্যা যাই হোক না কেন, আপাতত বাঘিনী জিনাতের ঘুম না আসা পর্যন্ত ঘুম নেই বহু মানুষের।  বাঘিনীর ঘুমের অপেক্ষায় বনদপ্তর। শনিবার বিকেল চারটে নাগাদ বাঘিনী জিনাতকে তাক করে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল,  গুলিটি গায়ে লেগেছিল, যদিও পরে জানা যায়,গত দু’ বারের মতোই তৃতীয়বারেও লক্ষ্যচ্যুত হয় গুলি। এর আগে ঝাড়খণ্ড ও চাকুলিয়া রেঞ্জের মাঝে মাত্র ১০মিটার দূর থেকে গুলি ছোড়া হলেও, তা তার গায়ে লাগেনি।  শনিবার দিনভর তল্লাশি চলে জিনাতের। গোসাঁইডিহির গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে দুপুরবেলা ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও, সেটি লক্ষ্যচ্যুত হয় বলেই জানা যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলি ছোড়ার কিছুক্ষণ পর্যন্ত জিনাত কিছুটা ঝিমিয়ে রয়েছে বলে মনে করা হলেও, পরে আবার স্বমহিমায় ফিরেছে সে। জঙ্গলের একপাশে আগুন জ্বালানো হলেও, তাতেও কোনও লাভ হয়নি।

সূত্রের খবর, শনিবার জঙ্গলের যেদিকে জিনাতের অবস্থান জানা গিয়েছিল, সেইসব এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বনদপ্তর। নজরদারি চলছে ড্রোন দিয়েও। সে যদি কংসাবতী জলাধারের আশেপাশের ঝিলমিল জঙ্গলেঢুকে পড়ে, সেক্ষেত্রে বনদপ্তরের কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।


 তবে একদিকে যেমন জিনাতের আতঙ্ক, একই সঙ্গে অন্যদিকে  দলমা থেকে নেমা আসা হাতিরা আতঙ্ক বাড়াচ্ছে বাঁকুড়ায়। জানা গিয়েছে, দলমা পাহাড় থেকে খাবারের খোঁজে ৬২টি হাতি বাঁকুড়ার বড়জোড়া, সোনামুখী এবং জয়পুর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। বনদপ্তরে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছেন, ‘আমরা যেমন বাঘিনি জিনাতের গতিবিধি লক্ষ্য করছি ঠিক সেইভাবে দলমা পাহাড় থেকে আসা হাতির দলকেও আমরা লক্ষ্য রাখছি হাতির দল যেন শহরে ঢুকে ক্ষতি করতে  না পারে।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া