রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After using tranquilliser forest department is waiting for Zeenat to sleep

রাজ্য | লেগেছে ঘুমপাড়ানি গুলি, জিনাত কি শেষপর্যন্ত ঘুমালো? অপেক্ষায় বনদপ্তর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বাঘিনীর ঘুমের অপেক্ষায় বনদপ্তর। শনিবার বিকেল চারটে নাগাদ বাঘিনী জিনাতকে তাক করে ছোঁড়া হয় ঘুমপাড়ানি গুলি। যা তার গায়ে লাগে। তৎক্ষণাৎ জায়গা ছাড়ে জিনাত। এরপরেই তার সন্ধানে ওড়ানো হয় ড্রোন। অপেক্ষায় বনদপ্তর কখন ঘুমায় জিনাত। 

রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রান) দেবল রায় বলেন, 'গুলি বলতে বোঝানো হয় একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ। এদিন যখন বাঘিনীকে ঘুম পাড়ানোর জন্য সেটা ছোঁড়া হয় তখন সেটা তার গায়ে লেগেছে বলেই আমাদের কাছে খবর। যদি সিরিঞ্জটি ঠিকঠাক বিঁধে পুরো ওষুধ তার শরীরে প্রবেশ না করে তখন আবার আরেকটি 'ডার্ট' ছোঁড়ার দরকার হয়। গোটা বিষয়টি আমরা দেখছি। ঘটনাস্থলে উপস্থিত আমাদের কর্মীরা সকলেই ব্যস্ত রয়েছেন।' 

জানা গিয়েছে, বাঁকুড়ার রাণীবাঁধ রেঞ্জের কাছে এদিন জিনাতের খোঁজ পেয়ে তাকে ধীরে ধীরে ঘিরে ফেলা হয়। যাতে সে এদিক ওদিক কোথাও যেতে না পারে সেজন্য জঙ্গলের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপরেই তাকে ঘুম পাড়ানোর উদ্যোগ শুরু হয়। 

সেইমতো পশু চিকিৎসক ওষুধের 'ডোজ' ঠিক করে দেন। এরপরেই সুবিধাজনক জায়গায় তাকে পেয়ে ছোঁড়া হয় ইঞ্জেকশনের সিরিঞ্জ। যা মুহূর্তে ঢুকে যায় জিনাতের শরীরে। তবে যতক্ষণ না জিনাত পুরোপুরি ঘুমিয়ে পড়ছে এবং বনদপ্তর তাকে খাঁচাবন্দি করতে পারছে ততক্ষণ দপ্তরের কর্মী ও আধিকারিকরা নিশ্চিন্ত হতে পারছেন না। অপেক্ষায় রয়েছেন। 

প্রসঙ্গত, ওড়িশা থেকে একটি বাঘিনী ঢুকে পড়ে রাজ্যের জঙ্গলমহল এলাকায়। তাকে ধরার জন্য বন দপ্তরের তরফে সবরকমের চেষ্টা চালানো হলেও প্রতিবার সে এড়িয়ে গিয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে চড়কি পাক খাওয়াচ্ছে বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া