রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Blast in a Firecracker factory on Baruipur s Champahati, 3 severely injured

রাজ্য | বারুইপুরের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেলেন তিন জন, অবস্থা আশঙ্কাজনক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি। উড়ে গিয়েছে ছাদ। এই ঘটনায় তিন জন ঝলসে গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে খবর, বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে। বাড়িতে মজুদ রাখা বাজি থেকেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুনও লেগে যায়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়। পুড়ে ছারখার হয়ে গিয়েছে বাড়িটি। বাড়ির মধ্যে ছিলেন গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তিনজনেই আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার এমআর বাঙুর হাসপাতলে পাঠানো হয়েছে। হাসাপাতালের সূত্রে জানা গিয়েছে, পিন্টু মণ্ডলের শরীরে প্রায় ১০০ শতাংশই পুড়ে গিয়েছে। 

এ দিন দুপুরে সওয়া ১২টা নাগাদ গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে।  কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

গত বছর দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া