রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: অরিন্দম মুখার্জি | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৬Abhijit Das
অরিন্দম মুখার্জি: আজ থেকে ১২ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোতে প্রতিনিধিত্ব করেছিল পুরুলিয়ার ছৌ-নৃত্য দল। সকলকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছিল তাদের নৃত্য পরিবেশন। তারপরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল ছৌ নৃত্যশিল্পীদের দল। জিতেছে বহু পুরস্কার। আগামী প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে নৃত্য পরিবেশন করতে চলেছে পুরুলিয়ার লোকশিল্পীদের একটি দল। এবার পরিবেশন করা হবে নাটুয়া নৃত্য। পুরুলিয়া জেলার একটি অন্যতম লোকসংস্কৃতির অংশ এই নাটুয়া নৃত্য। জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ১০০ জনের একটি দল দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে পার্বতীর মিলন নৃত্য পরিবেশন করবেন। যা দেখবে গোটা দেশ এবং বিদেশের প্রতিনিধিরা। ভারত সরকারের সঙ্গীত অ্যাকাডেমির আমন্ত্রণে এই লোকশিল্পীর দল অংশগ্রহণ করতে চলেছে।
ধামসার তালে সুর মিলিয়ে বলরামপুরে বীরেন কালিন্দির তত্ত্বাবধানে শুরু হয়েছে এই নাটুয়া নৃত্যের অনুশীলন। দিনরাত্রি ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে চলছে মহড়া। বীরেন বলেন, ''আমরা ১০ ডিসেম্বর ভারত সরকারের তরফ থেকে আমন্ত্রণ পাওয়ার পর হাতে অল্প সময় থাকায় বিভিন্ন স্থান থেকে শিল্পীদের জড়ো করে এই দল তৈরি করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। সেই জন্য আমরা প্রত্যেককে এক ছাদের তলায় এনে বলরামপুর অঞ্চলে এই অনুশীলনের ব্যবস্থা করেছি।''
বীরেনের তত্ত্বাবধানে তিন মিনিট ধরে প্রাচীন এই নৃত্যকলা তুলে ধরা হবে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সামনে। তাছাড়াও দেশ এবং বিদেশের বহু অতিথি উপস্থিত থাকবে প্রজাতন্ত্র দিবসে। তাঁরাও বাংলার এই প্রাচীন নৃত্যকলা উপভোগ করতে পারবেন।
২০১৩ সালের লোকশিল্পী বিজয়কৃষ্ণ মহালি ছৌ পরিবেশন করেছিলেন রাজপথে। আগামী বছরও তাঁকে দেখা যাবে মঞ্চে। তিনি বলেন, ''খুবই আনন্দ পেয়েছি। এর আগে ছৌ পরিবেশন করে আমরা বাংলার মুখ উজ্জ্বল করেছিলাম। প্রথম স্থান অধিকার করেছিলাম। আশা রাখছি ২০২৫-এও আমরা প্রথম স্থান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করতে পারব।''
কথিত আছে নাটুয়ার উৎপত্তি নটরাজ থেকে হয়েছিল। শিব-দুর্গার বিয়ের সময় মহাদেবের দুই সঙ্গী নন্দী আর ভিরিঙ্গি এই নাটুয়া নৃত্য প্রথম তুলে ধরেন তাঁদের সামনে। নটরাজের নৃত্যে যে মুদ্রা ব্যবহার করা হয় তা এই নাটুয়া থেকে নেওয়া হয়েছে। দীর্ঘ কয়েকশো বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছেন নাটুয়া শিল্পীরা। বলরামপুরের হরিরাম কালিন্দীর হাত ধরে পুরুলিয়াতে এই শিল্পের আবির্ভাব। তারই বংশধরেরা পরম্পরাগতভাবে এই শিল্পের ঐতিহ্যকে বহন করে চলেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার