মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ভিডিও | অসচেতনতার মাশুল, মৃত্যু কুয়ো থেকে উদ্ধার হওয়া একরত্তির

HEMRAJ ALI | ০৬ ডিসেম্বর ২০২৩ ১৫ : ৫৩
আজকাল ওয়েবডেস্ক : সরকারী নির্দেশিকা থাকে। থাকে শাস্তির বিধানও। কিন্তু তারপরেও কিছু কিছু সময় অসচেতনতার মর্মান্তিক মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে। এমনই এক নির্মম ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশের রাজগড়ের স্থানীয়রা। 

ঠিক এইভাবেই টানা ন" ঘণ্টা লড়াই চালিয়েছিলেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২৫ ফুটের খোলা মুখ কুয়ো থেকে খুদেকে উদ্ধারও করেছিলেন তারা। কিন্তু নিয়তি বড়ই নির্মম। এতকিছু পরেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মৃত্যুর কোলে ঢোলে পড়ল বছর পাঁচের ওই শিশুকন্যা। একরত্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার।

মাহি নামের ওই পাঁচ বছরের খুদে মঙ্গলবার খেলতে খেলতে আচমকাই খোলা মুখ কুয়োয় পড় যায়। দ্রুত স্থানীয় থানায় খবর দেয় শিশুর পরিবার। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত মাহিকে কুয়ো থেকে বের করার ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়কও। ঘণ্টা নয়ের লড়াইয়ের পর উদ্ধার করা হয় ওই খুদেকে। সেইসময় শেষবারের মতো মেয়ের ক্ষীণ কণ্ঠে পাপা, পাপা ডাক শুনেছিলেন মাহির বাবা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি খুদেকে ভোপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। হাসপাতাল তরফে খবর, দীর্ঘক্ষণ কুয়োয় আটকে পড়ায় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল মাহির। তার ফলেই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। বুধবার ভোরে মৃত্যু হয় মাহির। এর আগেও কুয়োর মুখ খোলা রাখা নিয়ে স্থানীয়দের সতর্ক করেছে মধ্যপ্রদেশ প্রশাসন। গত জুলাই মাসেই খোলা মুখ কুয়ো নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। কুয়োর মুখ খোলা রাখলে সরকারের তরফে দেওয়া হয় শাস্তির বিধানও। তবে নির্দেশিকা যে শুধুই লালফিতের ফাঁসে আটকে ছিল, তার বড় প্রমাণ বোধহয় এই একরত্তির মর্মান্তিক মৃত্যু।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া