শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আর নয় ভাত-খিচুড়ি, স্বাদ বদলাতে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য চাইনিজ মেনু চালু করল স্কুল

Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৫Kaushik Roy

মিল্টন সেন: একঘেয়ে ভাত, খিচুড়ি কার ভাল লাগে। স্বাদ বদলাতে স্কুলের মিড ডে মিলে বিরিয়ানি, চাইনিজ সহ নানা খাবারের আয়োজন করা হল স্কুল কর্তৃপক্ষের তরফে। এক একদিন এক এক ধরনের মেনু হচ্ছে স্কুলে। অবাক হওয়ার বিষয় তো বটেই। মুখের স্বাদ বদল করতেই এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার পাণ্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটি সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়াদের দেওয়া হয় চাউমিন। সবজি এবং ডিম দিয়ে তৈরি চাউমিন পেয়ে মুখে হাসি ফোটে পড়ুয়াদের। চাঁপাহাটি স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় তিনশো পড়ুয়া রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা মহামায়া বিশ্বাস জানান, স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তবুও পড়ুয়ারা স্কুলে আসছে।

 

 

 

এই সময় তাদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখার জন্য মিড ডে মিলের দিকে নজর দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে পাণ্ডুয়ার সুলতানিয়া হাই মাদ্রাসায় যাঁরা মিড-ডে মিলের রান্না করেন তাঁদের রেকগনিশন অফ প্রায়র লার্নিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। শেখানো হয় চাইনিজ কন্টিনেন্টাল রান্না। পাশাপাশি হাতে কলমে শেখানো হয় কীভাবে খাবারের হাইজিন রক্ষা করতে হয়। ডাল ভাত সবজি অনেক সময় একঘেয়ে লাগতে পারে বাচ্চাদের। সেকথা মাথায় রেখেই নুডলস, সয়াবিনের বিরিয়ানি সহ বিভিন্ন আইটেম রাখা হচ্ছে মিড ডে মিলের মেনুতে। এতদিন মিড ডে মিলের জন্য মাথাপিছু মিলত ৫ টাকা ১৫ পয়সা।

 

 

বর্তমানে সেটা বেড়ে হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। ডিমের দাম বেশি হলেও শীতকালীন বিভিন্ন সব্জি দিয়ে চাউমিন অথবা বিরিয়ানি যথেষ্টই সুস্বাদু। পড়ুয়ারা তা তৃপ্তি করে খাচ্ছে বলেও জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। পাণ্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাস জানিয়েছেন, যারা মিড ডে মিলের কুক কাম হেলপার তাদের তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে কী করনীয়, রান্নার সময় হাইজিন বজায় রাখা সবই শেখানো হয়েছে প্রশিক্ষণ শিবিরে। সেই পদ্ধতিতে বর্তমানে বিভিন্ন সবজি ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি গুণগত মান বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া