রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এক ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দুই সন্তান। অন্য ঘরে সিলিং ফ্যানে ঝুলছে মায়ের দেহ। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৪০৮ বজরঙ্গ অ্যাপার্টমেন্টে। দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আত্মঘাতী মহিলার নাম রুবি ঝা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছরের ওই যুবতী এবং তাঁর ১১ বছরের সন্তানের।
ইতিমধ্যেই দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শিবপুর থানার অন্তর্গত বেতাইতলার ৪০৮ বজরঙ্গ অ্যাপার্টমেন্টের একতলায় বাস করতেন হাওড়া সিটি পুলিশে কর্মরত প্রদীপ ঝা এবং তাঁর স্ত্রী রুবি ঝা। তাঁদের দুই সন্তান ১১ বছরের চিরাক এবং ছ’বছরের বঙ্কু। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর দুই সন্তানকে গলা টিপে খুন করার চেষ্টা করেন। সন্তানেরা অচৈতন্য হয়ে পড়লে তারপর নিজে অন্য একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত রুবি ঝার স্বামী প্রদীপ ঝা হাওড়া সিটি পুলিশে চাকরি করেন। ডিউটি থেকে বাড়ি ফিরে বহুবার ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এরপর ঘরের দরজা ভেঙে মৃত মহিলার দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে অচৈতন্য হয়ে পড়েছিল দুই সন্তান। উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে গেলে এক সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার