রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর

Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের শুরুর দিকে ঠাণ্ডা পড়লেও বছরের শেষে শীতের লেশমাত্র নেই বাংলায়। অন্যদিকে, জাঁকিয়ে তুষারপাত শুরু হয়েছে উত্তর ভারতে। বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশের মানালি। তবে কি বছর শেষের আগেও ঠাণ্ডার দেখা মিলবে না বাংলায়? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। শনিবার রাতে এবং রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

 

 

কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবিবারও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বছরের শুরুতে ঠাণ্ডা পড়লেও কনকনে ভাব থাকার সম্ভাবনা কম। হাড়কাঁপানো শীত কবে থেকে পড়বে তা এখনও জানাতে পারেনি হাওয়া অফিস। তবে বর্ষশেষের রাতে অনেকটাই কমবে তাপমাত্রার পারদ। জানা গিয়েছে, কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে নামতে পারে তাপমাত্রা। কয়েকটি জেলায় ১০ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে তাপমাত্রার পারদ।

 

 

শনিবার রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। ফলে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ২৪ ঘণ্টা পর থেকে আগামী তিনদিন পতন হতে পারে তাপমাত্রার। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া