রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ

Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে একাধিক রদবদল আনতে চলেছে পর্ষদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থায় এবার থেকে আসছে সেমিস্টার পদ্ধতি। ছোট থেকেই যাতে পড়াশোনার প্রতি বাচ্চাদের উৎসাহ বাড়ে সে কারণেই এই উদ্যোগ নেওয়া এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি। চালু করা হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। গৌতম পাল জানিয়েছেন, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার নিয়ম চালু হচ্ছে।

 

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম সেমিস্টার হবে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে দ্বিতীয় সেমিস্টার’। রয়েছে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়াকে পরীক্ষা দিতে হবে না। এই নয়া সিস্টেমকে বলা হচ্ছে ‘পেন অ্যান্ড পেপার লেস’। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ুয়ার মূল্যায়ন হবে সারাবছর সে ক্লাসে কী কী করছে তার ওপর নির্ভর করে। পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে। পঞ্চম শ্রেণীতেও সেমিস্টার ব্যবস্থা মেনেই পরীক্ষা দেবে পড়ুয়ারা।

 

তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নির্ধারিত কিছুটা সময় কাটাতে বলা হচ্ছে পড়ুয়াদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন জানানো হয়, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা কাটাতে হবে পড়ুয়াদের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে কাটাতে হবে ১০০০ ঘণ্টা। তৃতীয় এবং পঞ্চম শ্রেণিতে লিখিত পরীক্ষা হবে ৬০ ঘণ্টার। প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদই। গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে খাতা দেখবেন স্কুলের শিক্ষকরাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া