রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। তার জেরে অনুপ্রবেশকারীরা যাতে কোনওভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্য পেট্রাপোল সীমান্তের ১০টি গ্রাম সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল। শুক্রবার বিকেলে ওই গ্রামগুলোয় একসঙ্গে ৫০টি সিসিটিভি ক্যামেরা চালু করে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর নিদারুণ অত্যাচার শুরু হয়েছে। চলছে বেপরোয়া লুঠপাট। মৌলবাদীদের অত্যাচারে অনেকেই প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়ছেন।
বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরাও সেই সুযোগে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার আশঙ্কা করছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ইতিমধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বাংলাদেশের জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। অনুপ্রবেশ রুখতে বনগাঁর পেট্রাপোল সীমান্তেও বিএসএফ নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি পুলিশ-প্রশাসনও আর কোনও ঝুঁকি নিতে রাজি নয়। বনগাঁর পেট্রাপোল সীমান্ত ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পড়েছে। প্রতিদিন বহু মানুষ সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে যাতায়াত করেন। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মোট ১০টি গ্রাম রয়েছে। শুক্রবার বিকেলে সব গ্রামের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া হল।
সীমান্ত সড়ক ধরে মোট ৫০টি সিসিটিভি ক্যামেরা এদিন বসানো হয়েছে। ছয়ঘরিয়ার প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, 'পেট্রাপোল বন্দর আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। চোরাপথে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমানায় ঢুকে যে কোনও অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই, পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গোটা পঞ্চায়েত এলাকায় মোট ৫০টি সিসি টিভি ক্যামেরা চালু করা হল। ওই সিসিটিভি ক্যামেরায় পুলিশ-প্রশাসন নজরদারি চালাবে। পঞ্চায়েতের পক্ষ থেকেও তাতে চোখ রাখা যাবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার