রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্রেনের ধাক্কায় কেটে গিয়েছিল পা, অ্যাম্বুলেন্স আহত সারমেয় পৌঁছল হাসপাতালে, হল অপারেশন

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৯Riya Patra

মিল্টন সেন,হুগলি: ট্রেনের ধাক্কায় পা কেটে যাওয়া সারমেয়কে বাঁচাতে হুলুস্থুল কাণ্ড। ঘটনাস্থলে জম যায় বিশাল ভিড়, পৌঁছন কাউন্সিলারও। পৌঁছয় এম্বুলেন্স। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হুগলিঘাট রেল স্টেশন এলাকায়। ঘোরাফেরা করতে করতে রেল লাইনে উঠে পড়েছিল এক পথকুকুর। হঠাতই সে চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়।

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে, ট্রেনের চাকায় কাটা পড়ে যায় তার পা। বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক পথচারীর। তিনি লক্ষ করেন ধাক্কা লাগার পর কুকুরটি নড়াচড়া করছে, কিন্তু উঠে দাঁড়াচ্ছে না। হাঁটাচলা করার ক্ষমতা নেই। আর প্রতিমুহূর্তে কাতর আর্তনাদ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান কুকুরটিকে বাঁচাতে। সেখানে পৌঁছন স্থানীয় টোটো চালকরা।

কুকুরটির অবস্থা ছিল আশঙ্কাজনক। সাহায্যর জন্য খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা চুঁচুড়া আরোগ্যতে। খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর তথা আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তর কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে অ্যাম্বুলেন্সের তুলে নিয়ে আসা হয় চুঁচুড়া পশু হাসপাতালে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। বিকেলে অপারেশন করা হয় কুকুরের পায়ে।

এই প্রসঙ্গে চুঁচুড়ার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। কুকুরটিকে বাঁচাতে আরও অনেকেই সেখানে গিয়েছিলেন। কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পশু হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। কুকুরটি সুস্থ হলে তাকে এক পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর বিড়ালদের সংরক্ষণ করে রাখে তাদের কাছে দিয়ে আসা হবে। মূলত মানুষের সবথেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর। তারা রাতভর জেগে এলাকা পাহারা দেয়। আজ যখন সে বিপদে পড়েছে তখন সকল মানুষের কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা। এবং সেই কাজই করেছে চুঁচুড়ার মানুষজন। 
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া