রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষ দলের বোলারকে এক ওভারে তিনটি ছয় মারার জন্য এক যুবককে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার শাশপাড়া এলাকায়। আহত তাসিম শেখ (২০) কান্দি থানার নামুপাড়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো চালক। ওই ক্রিকেটার বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছে।
কান্দি থানার এক পদস্থ আধিকারিক জানান, এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর কান্দি থানার শাশপাড়া এলাকার ক্রিকেট মাঠে কামারপাড়া এবং নামুপাড়ার দুটি ক্রিকেট টিম মুখোমুখি হয়। সেই ম্যাচে তাসিম শেখ প্রতিপক্ষ দলের এক বোলারকে একটি ওভারে তিনটি ছয় মারেন।
ছয় মারার পর দু' দলের ক্রিকেটারদের গালাগালি দেওয়াকে কেন্দ্র করে মৃদু গন্ডগোল এবং ধাক্কাধাক্কি হয়। তবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের হস্তক্ষেপে সেদিনের ঘটনা বড় আকার নেয়নি। শুক্রবার সকালে তাসিম শেখ নামে ওই ক্রিকেটার কয়েকজন যাত্রীকে শাশপাড়ার কাছে নামিয়ে নিজের ফাঁকা টোটো নিয়ে ফিরে আসছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে এরপর তাসিম টোটো ছেড়ে পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত তাসিম বলেন, 'ম্যাচে আমি পরপর তিনটে ছয় মেরেছিলাম বলে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের আমার উপর রাগ হয়েছিল। ম্যাচের দিনই তারা আমাকে গালাগালি করে এবং হুমকি দেয়।' তিনি বলেন, 'আজ সকালে আমি কয়েকজন যাত্রীকে নামিয়ে টোটো নিয়ে ফিরে আসছিলাম। সেই সময়ে কয়েকজন আমাকে একটি মোটরসাইকেল নিয়ে তাড়া করে। এরপর একটি জায়গায় টোটোটি থামিয়ে আমার উপর ভোজালি নিয়ে হামলা করা হয়। ওই যুবকরা ভোজালিটি আমার বুকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কোনও রকমে আমি নিজেকে বাঁচাই। এরপর একজন একটি বন্দুক বার করে আমাকে তাড়া করে। আমি দৌড়ে একটি বাড়িতে ঢুকে নিজের প্রাণ বাঁচাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার