রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল

RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ০৫ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বহরমপুরের ভারপ্রাপ্ত সিজেএম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত এক  ডাক্তারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বহরমপুরের ডেকে এনে মাদক মেশানো খাবার খাইয়ে তাঁকে ধর্ষণ করেন ওই জাক্তার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন অভিযুক্ত ডাক্তার বহরমপুরে সিজেএম আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

বেলঘরিয়ার বাসিন্দা অভিযুক্ত ডাক্তারের সঙ্গে সমাজমাধ্যমে বেশ কয়েকবছর আগে মহিলার পরিচয় হয়। নির্যাতিতা কলকাতার বাসিন্দা। দীর্ঘদিন তাঁরা ফোনে এবং সমাজমাধ্যমে কথা বলার পর চলতি বছর অক্টোবর মাসে দেখা করেন। অভিযোগ সেই সময়ই বহরমপুর মেডিক্যাল কলেজে কর্মরত ওই চিকিৎসক তাঁর প্রেমিকাকে অচৈতন্য করে ধর্ষণ করেন। 

গত ৯ ডিসেম্বর বহরমপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপর থেকেই পলাতক ছিলেন ওই ডাক্তার। এরপর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়নি। হাইকোর্টের নির্দেশ ছিল, নতুন করে বহরমপুরের সিজেএম আদালতে জামিনের আবেদন করতে হবে অভিযুক্ত ডাক্তারকে।

সেই নির্দেশ মোতাবেক এ দিন আইনজীবীকে সঙ্গে নিয়ে ওই ডাক্তার সিজেএম আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু ভারপ্রাপ্ত সিজেএম সেই আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত ওই ডাক্তারের আইনজীবী মনিশঙ্কর চ্যাটার্জি বলেন, "ডাক্তারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার কোনও মেডিক্যাল  এভিডেন্স নেই। কেবলমাত্র হোয়াটসঅ্যাপে দু'জনের মধ্যে কিছু মেসেজ চালাচালির মাধ্যমে যে কথাবার্তা হয়েছে তার উপর ভিত্তি করে এক মহিলা, ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।" মনিশঙ্করবাবুর দাবি,"গত ৮  অক্টোবর ডাক্তারের সঙ্গে ওই মহিলার কলকাতার একটি হোটেলে দেখা হয়েছিল। সেখানে তাঁরা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তার প্রায় দু'মাস পর কেন তিনি কলকাতা থেকে  বহরমপুরে এসে ৯ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ করলেন তা কারও বোধগম্য হচ্ছে না। সত্যিই যদি ধর্ষণের মত কোনও ঘটনা হত তাহলে তিনি কেন সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলেন না। আমরা নিম্ন আদালতের এই নির্দেশিকা নিয়ে জামিনের জন্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া