রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা

Kaushik Roy | ২৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বারাসতে কাজীপাড়া রেলগেট চত্বরে সংস্কারের কাজ হবে। তাই দু'দিন পুরোপুরি বন্ধ থাকবে যশোর রোড। আগামী শনি ও রবিবার কাজিপাড়ার উপর দিয়ে যশোর রোড ধরে কোনও যানবাহন চলাচল করবে না। জেলা প্রশাসনের ঘোষণায় মাথায় হাত পড়েছে নিত্যযাত্রীদের। তারা চূড়ান্ত ভোগান্তির সিঁদুরে মেঘ দেখছেন। দিনের বেলায় যানচলাচল বন্ধ রেখেই বারাসতে যশোর রোডের উপর কাজিপাড়া রেলগেট সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ চলছিল। দ্রুত সংস্কারের লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে জেলা প্রশাসন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

 

 

প্রসঙ্গত, দীর্ঘদিন কাজিপাড়া রেলগেট সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। গত ২০ ডিসেম্বর থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। দিনের বেলায় সম্পূর্ণ বন্ধ রেখেই সংস্কারের কাজ চলছে। বিকল্প পথ হিসাবে কলকাতা থেকে বনগাঁর দিকের গাড়িগুলিকে বারাসত চাঁপাডালির আগে উড়ালপুল দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে কলোনি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সন্তোষপুর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর বনগাঁগামী ওই যানবাহনগুলোকে ডান দিকে ঘুড়িয়ে ফের সমস্ত যানবাহনকে যশোর রোডে মিলিয়ে দেওয়া হচ্ছিল। 

 

 

আর বনগাঁর দিক থেকে আসা যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে ঘুরিয়ে আওয়ালসিদ্দি মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ে আসা হচ্ছে। টাকি রোডের দিক থেকে আসা গাড়ি কাচকল মোড় হয়ে রাজারহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন রাত ১১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত এক লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। জেলা প্রশাসন আগামী ৪ জানুয়ারির মধ্যে সংস্কারের কাজ শেষ করতে চাইছে। তাই, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ৪৮ ঘন্টা যশোর রোডের কাজিপাড়া অংশে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বারাসত জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক অলোকরঞ্জন মুনশি বলেন, 'মূলত সংস্কারের কাজে যশোর রোড দু'দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

 

 

জেলাশাসক ও পুলিশ সুপারের নির্দেশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যান চলাচল বন্ধ করা সম্পর্কে প্রচারও করা হয়েছে। বনগাঁ, বসিরহাট ও বিধাননগর পুলিশকে তা জানানোও হয়েছে।' বনগাঁ পেট্রাপোল সীমান্ত থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী যানবাহন যশোর রোড ধরে কলকাতায় যাতায়াত করে। যশোর রোড সচল থাকার ওপর ভারত -বাংলাদেশ দু'দেশের আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে। সঙ্গে যাত্রী পরিবহণও রয়েছে। তাই, দু'দিন যশোর রোড বন্ধ থাকার সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ভোগান্তির সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া