শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Two arrested for allegedly subversive activity on railway track

রাজ্য | মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক 

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ২২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের ধার থেকে  বোমা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায়। মত্ত অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করে দুই যুবক রেললাইনের পাশে বোমা রেখে পালাতে গিয়ে স্থানীয় লোকেদের হাতে ধরা পড়ে যায়। এরপর স্থানীয়রাই সুতি থানা এবং রেল পুলিশে খবর দেন।  সুতি থানার পুলিশ এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে । 

রেল লাইনের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আজিমগঞ্জ-মালদা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনে একাধিক দূরপাল্লার এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে পড়ে। এরপর ওই লাইন দিয়ে  শুধুমাত্র ইঞ্জিন চালিয়ে পরীক্ষা করা হয় আর কোথাও কোনও বোমা পড়ে রয়েছে কিনা। প্রায় ঘন্টা খানেক পর ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ নিমতিতা স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে মদন কুন্ডু এবং সাগর দাস নামে দুই যুবককে রেল লাইনের পাশে একটি বোমা ফেলে রাখতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। গোটা ঘটনাটির ভিডিও করেন কয়েকজন গ্রামবাসী। এরপরই ওই দুই যুবককে পাকড়াও করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে রেললাইনের ধার থেকে বোমাটি উদ্ধার করে জলে চুবিয়ে রাখে।
 
হঠাৎ করে রেললাইনের  পাশ থেকে বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। বোমা উদ্ধারের ঘটনার সময় বারহাড়োয়া থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে ছিল। সেটিকেও নিমতিতা স্টেশনে প্রায় এক ঘন্টার বেশি সময় দাঁড় করিয়ে রাখা হয়।
 
সুতি থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুই যুবক মত্ত অবস্থায় রেল লাইনের পাশে বোমা রেখেছিল। তবে বোমাটি না ফাটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ধৃত যুবকেরা কোথা থেকে এই বোমা পেয়েছিল এবং কেনোই বা তারা সেটা রেললাইনের পাশে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া