রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This man from Bardhaman is growing vegetables on his roof without any pesticide

রাজ্য | সনতের স্মার্ট বাগানে কীটনাশক ছাড়াই হচ্ছে ফলন, কেমন খেতে সেই সব সব্জি?

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইঁট-কাঠ, পাথরে ঘেরা শহরের বাগানে ফলছে তাজা সব্জি। সার এবং কীটনাশক ছাড়াই। জল দেয় যন্ত্র। যেন বাঞ্ছারামের আধুনিক সংস্করণ। কীভাবে? আরে সেটাই তো গল্প।

কথা হচ্ছে সনতের স্মার্ট সব্জি বাগানের। বর্ধমানের সনৎ সিংহ। সিংহমশাই বাগানবিলাসী। চাকরি করেন বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অধীনে বর্ধমান কৃষি খামারে কৃষি কলেজে। সেখানকার অফিস সুপারিন্টেন্ডেন্ট তিনি। তাঁর মন পড়ে থাকে বাগানে। বছরভর সব্জি আর ফুলের চাষ করেন। সনতের বাড়ি ঝাপানতলায়। তাঁর বাড়ির ছাদে বাগান রয়েছে ইতিমধ্যেই। এবারে তিনি একটা আস্ত স্মার্ট বাগান তৈরিতে মন দিয়েছেন। ছাদ বাগানের সঙ্গে আরও একটি বাগান করেছেন বর্ধমান শহরের সোনার কালীবাড়ির পাশের গলিতে। সেখানেই একচিলতে জমি নিয়েই সনতের এই স্মার্ট বাগান। প্রতি বছরই অর্গানিক, বিষমুক্ত চাষ করেন সনৎ। বাগানটিতে ওয়াইফাইয়ের মাধ্যমে গাছে জল দেন সনৎ। যে কোনও প্রান্তে বসে থেকে। 

কী কী ফলিয়েছেন তিনি? শীতের ফসল ফুলকপি থেকে শুরু করে বেগুন, বিন্স, গাজর, লঙ্কা, ধনেপাতা, মটরশুটি, সিম, লাউ এবং কুমড়ো। এছাড়াও আছে পেপে, কলা, আদা, পেয়ারার গাছও। এবছর ছাদে চাষের সাথে সাথে নতুন বাগানে ফলেছে ১২০ বস্তা আদা। বর্ষাকালীন পিয়াজ চাষ ছাদ বাগানে  হয়েছে এই বছরেই। 

কিন্তু কীভাবে এত সব্জি ফলেছে কোনও রাসায়নিক ছাড়াই? সনৎ জানিয়েছেন, মাটিতে মুরগির মল দেওয়া হয়। গাছের খাবার বলতে সর্ষের খোল, জল আর গোবর সার। এর পাশাপাশি, পিয়াজের খোসা আর ফেলে দেওয়া চা পাতা এই দুটি জিনিস জোগাড় করেন তিনি। চা পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে ওখান থেকে চিনি আর দুধের অংশ বার করে দেন। তারপর শুকিয়ে কিছুটা গাছের গোড়ায় দিয়ে দেন আর কিছুটা পিয়াজের খোসার সাথে মিশিয়ে জলে ভিজিয়ে রাখেন। এরপর সময়মতো সেই জল গাছের গোড়া থেকে শুরু করে বিভিন্ন গাছেও স্প্রে করা হয়। আর পোকা মাকড়ের হাত থেকে গাছগুলিকে বাঁচাতে এক পাতা শ্যাম্পু, দাঁতের মাজন জলে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেন। এর ফলে তাঁর ফসলে পোকামাকড়ের উৎপাত নেই। 

এই যে এত ফসল, এত সবজি তা দিয়ে কী করেন? জানালেন, নিজের বাড়িতে খান। বাকিটা পড়শি,বন্ধুবাধবদের উপহার দেন। সবাই খুশি হয়। এই শীতে বিষমুক্ত তাজা ফুলকপি পেতে ভালই লাগবে। কী বলেন, যাবেন নাকি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া