শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সরকারি কর্মসূচিতে উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নের সভাগৃহ থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাবেন তিনি। ওই দিন দুপুর ১টায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সেখানে দুঃস্থদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর ফলে প্রায় সন্দেশখালির প্রায় ২০ হাজার বাসিন্দা উপকৃত হবেন।
আগামী কয়েকদিন টানা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ৫ এবং ৬ জানুয়ারি বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট (বিজিবিস) রয়েছে। বিজিবিস-এর শেষ দিনে অর্থাৎ ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন মমতা। ওই দিন ভারত সেবাশ্রম এবং কপিলমুনির আশ্রমেও যাবেন। ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্ক থেকে ই-ভেসেলেরর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই ভেসেলে জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানান, প্রতিটি জেলার সদর দপ্তরে একটি করে শপিংমল গড়ে তোলা হবে।
এ বছরের শুরুতে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন এবং জোর করে ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছিল। লোকসভা ভোটে এর কোনও প্রভাবই পড়েনি তৃণমূলের ভোটব্যাঙ্কে। পাঁচ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। হেরে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। লোকসভা ভোটের ফলের ছয় মাস পর সন্দেশখালিতে যাবেন মমতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার