রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সঙ্গীকে খুশি করতে নানা সময়ে ছোট থেকে বড়, কত পদক্ষেপই না নিয়েছেন কতজনে। চাঁদ পেড়ে আনতে না পারলেও, কম কসরত করেননি প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী। কেউ কেউ যেমন সর্বস্বান্ত হতে দু’ বার ভাবেননি, কেউ কেউ পদক্ষেপ নিয়েছেন দুঃসাহসিক। তবে এই যুবক যা করলেন, তাতে হতবাক পুলিশ থেকে নেতা।
কী করলেন? চুরি করলেন ভালোবাসা। যদিও মাঝপথে ভেঙেও গেল প্লাস্টিকের ‘লাভ’। ঠিক কী ঘটেছিল? বর্তমানে কলকাতা-সহ রাজ্যের নানা শহরেই লক্ষণীয় বেশকিছু উজ্জ্বল পোস্টার। কোনওটায় লেখা ‘আই লাভ কলকাতা’, কোথাও লেখা, ‘ভালবাসার শহর বাঁকুড়া’ কিংবা ‘আমার ভালোবাসা সিউড়ী’। আর ওই লেখা থেকে ভালোবাসাকেই খুলে নিয়ে গেলেন যুবক। স্ত্রীকে খুশি করতে, লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিলেন এক যুবক। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন।
এদিকে ধরাও পড়েন সিউড়ী থানার পুলিশের হাতে। যুবক সেকথা জানাতেই, মানবিক পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ। থানার বাইরেই স্ত্রীকে গোলাপ দিয়ে, পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রনাম করে প্রতিজ্ঞা করলেন, আর কোনদিনও কোন কারনেই চুরি করবেন না।
ঘটনার সূত্রপাত ২৪শে ডিসেম্বর রাতে। সিউড়ী পুরসভার চেয়ারম্যান সিউড়ী থানায় অভিযোগ জানান, সিউড়ী শহরে সার্কিট হাউস লাগোয়া ‘আমার ভালোবাসা সিউড়ী’ লেখা এলইডি বোর্ড থেকে ‘লাভ’ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মহম্মদবাজার থেকে এক যুবককে আটক করে। পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করেন ২৫তারিখ বড়দিনের রাতে সিউড়ীতে থাকা স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড়ো লাল রং এর ‘লাভ’ চিহ্নটি চুরি করে ছিলেন। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ ভেঙে যায়।
সব শুনে পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যানই এক গুচ্ছ গোলাপ কিনে এনে দেন ওই যুবককে। থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দেন। রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি, বলছেন সিউড়ী পুরসভার চেয়ারম্যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার