রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৪৩Riya Patra
অরিন্দম মুখার্জি: রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রী। একগুচ্ছ গুরুত্বপূর্ণ কাজ সামলান, তবে তার থেকে ফুরসত বের করে হাঁটলেন ফ্যাশন শোতেও। বার্তা দিলেন, ‘আদিবাসীরা কোনও অংশে কম নেই।‘ পাশাপাশি ক্যান্সার সচেতনতায় নৃত্য পরিবেশন করতেও দেখা যায় মন্ত্রীকে।
বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত ৩৭ তম বিষ্ণুপুর মেলা চলছে। আর তার মঞ্চেই অভিনব এক অনুষ্ঠান । মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো। বাঁকুড়া জেলার আদিবাসী ভাইবোনদের নিয়ে র্যাম্প ওয়াক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। র্যাম্প দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প। পাশাপাশি সমাজের কাছে বার্তা প্রেরণ করলেন আদিবাসীরা কোনও অংশে এখন আর পিছিয়ে নেই। ভারতবর্ষের সমস্ত স্তরেই আদিবাসীদের দেখতে পাওয়া যায়।
প্রতিবারের মতো এ বছরও বিষ্ণুপুর মেলা জমজমাট। এই মন্দির নগরীতে মেলা উপলক্ষে প্রচুর পর্যটকদের সমাগম ঘটেছে। মূলত জঙ্গলমহলে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু বিশেষ করে শীতকালের আবহাওয়ায় এই বিষ্ণুপুর মেলা সকল পর্যটক এবং বিষ্ণুপুরবাসীর কাছে একটি আলাদা মাত্রা যোগ করে। সাধারণত এই মেলাতে বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান করে থাকেন। এবার রাজনীতি থেকে একটু বেরিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি যেভাবে অংশগ্রহণ করে ফ্যাশন শো-এ হেঁটেছে তা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। জ্যোৎস্না মান্ডি বলেন, আমি এই ধরনের অনুষ্ঠান আগেও করেছি এবং নৃত্যপরিবেশনও করেছি। আগামী দিনে প্রচুর আদিবাসী মহিলারা এগিয়ে এসে আমার সঙ্গে এই ধরনের অনুষ্ঠান পারলে সারা বছর করবে।
ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী ডাক্তার উকিল পাইলট অফিসার থেকে সমস্ত ধরনের মানুষ জনকে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে র্যাম্প ওয়াক করলেন।
অন্যদিকে ক্যান্সার সচেতনতায় একটি গ্রুপ নৃত্য পরিবেশন করতেও দেখা যায় রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রাজনৈতিক ময়দান ছেড়ে এইভাবে নৃত্যানুষ্ঠান মঞ্চে মন্ত্রীকে দেখে আপ্লুত মানুষজন।
মেলা কমিটির সভাপতি অনুসূয়া রায় জানান, আদিবাসী কালচারতে জনসমক্ষে তুলে ধরার জন্য এই অনুষ্ঠান করা মেলা কমিটির পক্ষ থেকে। পাশাপাশি রাজনৈতিক জীবন ছাড়াও আমাদের প্রত্যেকেরই আলাদা একটি জীবন আছে। তবে মন্ত্রীর এই অনুষ্ঠান দেখে সত্যিই তিনিও অবাক হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার