শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ১২Rajat Bose
মিল্টন সেন, হুগলি: রাস্তার ট্রাফিক সামলে অন্যভাবে উৎসবে সামিল চুঁচুড়া ট্রাফিক গার্ড। এদিন আর হেলমেট বিহীন বাইক আরোহীকে ধরে জরিমানা করা নয়। চন্দননগর ট্রাফিকের তরফে ট্রাফিক সামলানোর পাশাপাশি চলল পথ চলতি বাইক আরোহীদের সান্টা টুপি, চকলেট উপহার দেওয়া। এর মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হল সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা।
বড়দিনের উৎসবকে আরও মনোজ্ঞ করে তুলতে এমনই অভিনব উদ্যোগ চুঁচুড়া ট্রাফিক গার্ডের। এদিন ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ চুঁচুড়া পিপুলপাতির মোড়ে ট্র্যাফিক অফিসের সামনে পথ চলতি বাইক আরোহী ছোট শিশুদের হাতে তুলে দেন চকলেট ও নানা উপহার। এদিন সকাল থেকেই গোটা শহর মেতেছিল বড়দিনের উৎসবের আনন্দে। তাই বুধবার আর বাইক ধরে জরিমানা করার নিত্য দিনের কাজ থেকে কিছুটা সরে উৎসবের আনন্দে সামিল হয়েছিল পুলিশও।
এদিকে ট্রাফিক কর্তাদের এমন আচরণে খুশি বাইক আরোহীরা। তাঁরা জানান অনেক সময় ইচ্ছা করে হেলমেট পড়েন না। বা হেলমেট পরতে ভুলে যান যেটা উচিত নয়। ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করা হয় সেটাই স্বাভাবিক। কিন্তু এদিন যেভাবে ট্রাফিকের তরফে বড়দিন পালন করা হচ্ছে সেটা একেবারেই অন্যরকম। এবং সচেতনতামূলক। তাঁরা মনে করেন ট্রাফিকের এই আচরণ তাঁদের পরবর্তী সময় ট্রাফিক আইন মানতে বাধ্য করবে। উৎসবের দিনে সাধারণ মানুষ আনন্দ করে থাকলেও, পুলিশের ছুটি থাকে না। তাই হয়তো এভাবেই চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগ চুঁচুড়া ট্রাফিক গার্ড বড়দিন পালন করল। উপহার দেওয়া সান্টা টুপিতেও নিরাপত্তার কথা লেখা, সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়া হয়।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার