রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম পাখি প্রেমিকদের কাছে স্বর্গরাজ্য। পাহাড়ের কোলে বিশেষ ছোট্ট গ্রামটির নাম লাটপাঞ্চার। উত্তরবঙ্গ মানেই পাহাড়ি রাস্তা, পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্নিগ্ধ নদী, সবুজে ঘেরা বনাঞ্চল। শহরের ব্যস্ত জীবন থেকে বিশ্রাম নিয়ে খোলা আকাশের নিচে নিরিবিলি কোনও অফবিট জায়গায় রাত্রিযাপন করতে ভালবাসেন অনেকেই। তারই মধ্যে অন্যতম ছোট্ট এই গ্রাম। সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা, নাম না জানা শত শত পাখির ডাক। রূপকথার মত শুনতে লাগলেও পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ ছোট্ট গ্রাম লাটপাঞ্চার। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর সেবক পার করে কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা।
শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এই রাস্তায় প্রবেশ করতে গেলেই চোখে পড়বে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল। মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা খরস্রোতা তিস্তা। পাহাড়ি এই জঙ্গল জুড়ে রয়েছে নানা পাখিদের বাস। তার মধ্যে অন্যতম গ্রেট হর্নবিল বরাবরই মন মুগ্ধ করে পাখি প্রেমিকদের। প্রায়শই এই গ্রামে ভিড় দেখা যায় দূর দূর থেকে আসা পাখি প্রেমিকদের। হাতে বড় বড় লেন্স যুক্ত ক্যামেরা নিয়ে বসে থাকেন অনেকে। পর্যটকের সংখ্যা ভারত পেরিয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাখি ছাড়াও পাশেই রয়েছে অহলধারার ভিউ পয়েন্টের মত মনমাতানো জায়গা। পাশেই রয়েছে দার্জিলিংয়ের সবথেকে সুস্বাদু কমলালেবু উৎপাদন স্থান শিটং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার