রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একদিকে বড়দিন আর অন্যদিকে আসছে ইংরেজি নতুন বছর। দুই উপলক্ষে সেজে উঠেছে পাহাড়। দার্জিলিংয়ে এইসময় আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান। যার জন্য সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে। সমতল যেমন দুর্গাপুজো উপলক্ষে সেজে ওঠে তেমনি পাহাড় সেজে ওঠে এই দুই উপলক্ষে। দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন শীতের আমেজের সঙ্গে এই দুই উৎসবের সাক্ষী হতে। এবছরও পাহাড়ে নেমেছে পর্যটকদের ঢল। যার জেরে সেখানে বেড়েছে হোটেল ও গাড়ির চাহিদা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গাড়িভাড়া।
শিলিগুড়ি থেকেই এই ভাড়ার আঁচ পাওয়া যাবে। যেই ছোট গাড়িগুলি এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য বছরের অন্য সময় রিজার্ভ করতে খরচ পড়ে ২৫০০ টাকার কাছাকাছি সেই গাড়ির ভাড়া এখন পৌঁছে গিয়েছে ৪০০০ টাকায়। সেইসঙ্গে বেড়েছে হোটেলে স্থানের অভাব। আগে থেকে বুকিং করে না গেলে হোটেল পাওয়াই অসম্ভব হয়ে পড়বে। আর এটা শুধু দার্জিলিংয়ের ছবিই নয়। ডুয়ার্সে পাহাড় ঘিরে যে সমস্ত পর্যটনের জায়গা রয়েছে সব জায়গাতেই একই অবস্থা বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রয়োজনে দার্জিলিং যেতে হলে তাঁদের ভরসা বাস। যা একটু সময় নেয় বটে কিন্তু ভাড়ার সাশ্রয় হয়।
কেন এত বেশি ভাড়া? গাড়ি চালকদের দাবি, একদিকে বেড়েছে জ্বালানির দাম, অন্যদিকে শীতের মরশুমের ঘন কুয়াশা। যার জন্য অন্য সময় থেকে গাড়ি চলাচলে সময় বেশি লাগছে। ফেরার সময় খালি গাড়ি ফিরছে। সেজন্যই তাঁদের ভাড়া বাড়াতে হচ্ছে। এই ভিড়টা সাময়িক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার