রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে পরিবহন দপ্তর তৈরি করল আরও একটি রোল-অন রোল-অফ বা রোরো ভেসেল। শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত এই রোরো ভেসেল চালানো হবে। আগামিদিনে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্বিতীয় সেতু দিয়ে না নিয়ে গিয়ে এর মাধ্যমে দ্রুত গঙ্গা পার করানো হবে। সোমবার রোরো ভেসেলের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
কী এই রোরো ভেসেল পরিষেবা ? পরিবহনমন্ত্রীর কথায়, দিন-দিন দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির চাপ বাড়ছে। আগামী দিনে বিকল্প পথের চিন্তাভাবনা করেই এই রোরো ভেসেল চালু করা হচ্ছে। একসঙ্গে ৬টি ভারী ট্রাক ও ৫০ জন যাত্রী পারাপার করতে পারবে। তবে আসন্ন গঙ্গাসাগরে মেলার জন্য আপাতত সাগরে নিয়ে যাওয়া হবে রোরো। মেলা শেষ হলে শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত এই ভেসেল চালানো হবে। এজন্য ইতিমধ্যেই দু'টি জায়গায় জেটিঘাট তৈরির জন্য চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কারণ দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। অনেক সময় যানজট হচ্ছে। পরিবহন দপ্তর এই মুহুর্তে রোরো সার্ভিসের উপর গুরুত্ব দিয়েছে। রোরো ভেসেলে করে বড় ট্রাক, গাড়ি গঙ্গা পারাপার করতে পারবে। এরপর রায়চক থেকে কুকরাহাটি পর্যন্ত রোরো পরিষেবা চালু করবার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।
এই বিশেষ ভেসেলের মাধ্যমেই জলপথ পরিবহনে গতি আনতে চাইছে সরকার। প্রথম ধাপে শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত উদ্বোধন হয়ে গেল সোমবার। আগামী দিনে আরও একাধিক ভেসেল তৈরির চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। দ্বিতীয় ধাপে পূর্ব মেদিনীপুরের কুকুরাহাটি থেকে দক্ষিণ ২৪ পরগনার রায়চক পর্যন্ত। মূলত দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। সেই মতো রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে। উল্লেখ্য হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর উপর চাপ কমাতে দ্বিতীয় হুগলি সেতু চালু হয় ১৯৯২ সালে। এবার দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমাতে রোরো পরিষেবা চালু রাজ্য সরকারের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার