রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Speculation of withdrawing the restriction of Forest Department in Buxa Tiger Reserve gnr

রাজ্য | বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৩Abhijit Das

অতীশ সেন: পর্যটনের মরসুমে বনদপ্তরের নির্দেশে মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের।  বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে থাকা সমস্ত হোটেল, হোমস্টে, রেঁস্তোরা বন্ধের নোটিশ জারি করেছিল বনদপ্তর। জাতীয় গ্রীন ট্রাইবুনালের নির্দেশকে উল্লেখ করে বনদপ্তরের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে সমস্ত ব্যবসায়ীদের কাজকর্ম বন্ধ করার নোটিশ লাগানো হয়েছিল। এই নোটিশ ঘিরে এলাকায় তুমুল হইচই শুরু হয়। রবিবার সকাল থেকেই বনদপ্তরের লাগানো সেই নোটিশ উঁধাও হয়ে যায়। বনদপ্তরের পক্ষ থেকে লিখিত ভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রে খবর, পর্যটন ব্যবসায়ীদের সমস্যার কথা ভেবে প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বনদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। তবে এই বিষয়ে বনদপ্তরের কোনও আধিকারিক মন্তব্য করেননি। 

রাজাভাতখাওয়াতে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের মূল ফটকে বাংলা এবং ইংরাজী দুই ভাষাতেই হোটেল, রিসর্ট, হোমস্টে এবং রেস্তোরাঁ বন্ধের নোটিশ লাগিয়েছিল বনদপ্তর। আদালতের নির্দেশ উল্লেখ করে ওই নোটিশে বক্সাতে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুমোদনহীন বলে উল্লেখ করা হয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিলস, ২০২২ সালে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দাখিল হয়েছে। সেই মামলাতেই ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্রীন ট্রাইবুনালের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল। ৩০ নভেম্বরের পর এই মামলায় স্থগিতাদেশের সীমা আর না বৃদ্ধি পাওয়ায় গ্রীন ট্রাইবুনালের পূর্ববর্তী নির্দেশ মেনে বনদপ্তর পুনরায় হোটেল, হোমস্টে বন্ধের নোটিশ লাগিয়েছিল। উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৩ ডিসেম্বর। 

পর্যটনের ভরা মরসুমে বক্সার জঙ্গলের ভিতরে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম বন্ধের বনদপ্তরের নির্দেশের জেরে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। এই সময় বুকিং বাতিলের জেরে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা। জয়ন্তী, সান্তালাবাড়ি, রায়মাটাং, লেপচাখা ও বক্সা ফোর্ট-সহ এই এলাকায় প্রায় ১৫০টি হোটেল ও হোমস্টে রয়েছে। পর্যটন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া