রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসারুল্লা বাংলা'-র সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে অসম পুলিশের এসটিএফ, পশ্চিমবঙ্গ এসটিএফ এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় আব্বাস আলি এবং মিনারুল শেখ নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি অসম পুলিশ দেশের অন্যান্য কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে মোট আট জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে কেরল থেকে মহম্মদ সাব শেখ নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, মহম্মদের বাড়িও মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। ভোটার তালিকাতেও নাম রয়েছে মহম্মদের। শনিবার মহম্মদের বাড়িতে যায় হরিহরপাড়া থানার পুলিশ। তাঁর পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদও করা হয়।
সূত্রের খবর, 'আনসারুল্লা বাংলা'-র সদস্য সাব ১০ বছর আগে অবৈধভাবে ভারতে চলে আসেন এবং হরিহরপাড়ার খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের কেদারতলা গ্রামে তাঁর আত্মীয়দের বাড়িতে থাকতে শুরু করেন। সম্প্রতি কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। এরই পাশাপাশি চলছিল গোপনে জঙ্গি সংগঠনের সদস্য বাড়ানোর কাজ। যদিও পরিবারে দাবি, মহম্মদকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর জামিনের জন্য পরিবার লড়াই করবে। ধৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবা বহু বছর আগে ভারত ছেড়ে বাংলাদেশের রাজশাহীতে চলে যান এবং সেখানেই বিয়ে করেন। মহম্মদের জন্ম বাংলাদেশেই। বছর দশেক আগে তাঁর ঠাকুমা মারা যাওয়ার পর বেআইনিভাবে হরিহরপাড়াতে চলে আসেন এবং সেখানেই থাকতে শুরু করেন।
তাঁর বোন হাসিনা খাতুন বলেন, "কোনও কাগজপত্র ছাড়াই ১০ বছর আগে দাদা ভারতে চলে আসে এবং এখানে থাকতে শুরু করে। বেশ কয়েক বছর হরিহরপাড়াতে থাকার পর নওদা থানার পিঁপড়েখালিতে পিসির বাড়িতে চলে যায়।" তিনি আরও বলেন, "সেখানে বোরখা-হিজাব তৈরির একটি দোকান দেয় দাদা। কিন্তু সেই ব্যবসা ভাল না চলায় দোকান বন্ধ করে ছাগলের ফার্ম তৈরি করেছিল। কিন্তু সেটিও না চলায় কেরলে রাজমিস্ত্রির কাজ করার জন্য চলে যায়।" মহম্মদের বোন জানিয়েছেন, কয়েক বছর আগে স্থানীয় কয়েকজনকে ধরে ভারতীয় ভোটার কার্ড, আধার এবং প্যান কার্ড-সহ যাবতীয় নথি তৈরি করেছিল দাদা। হাসিনার দাবি, তাঁর দাদা কোনও কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নেই। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। দাদার জামিনের জন্য তাঁর পরিবার সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন হাসিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার