রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শীতের আমেজ আর বেলা বাড়লে হালকা রোদ গায়ে মেখে ছুটির মেজাজে ঘুরতে বেরিয়ে পড়েছেন পর্যটকরা। আর কলকাতার কাছে ঘুরতে গেলে মুর্শিদাবাদের চেয়ে ভাল জায়গা কীই বা হতে পারে। শীত বাড়তেই পর্যটকদের আনাগোনা বেড়েছে মুর্শিদাবাদের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলোতে। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, ইমামবড়ার পাশাপাশি এখনও মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এখানকার সবথেকে বিখ্যাত মিষ্টি ছানাবড়া। মুর্শিদাবাদে ঘুরতে এলে ছানাবড়া চেখে দেখেন না এমন পর্যটক পাওয়া দুষ্কর। তবে মিষ্টি বিক্রেতার আফসোস, একসময় বর্ধমানের মিহিদানা, কৃষ্ণনগরের সরপুরিয়ার সঙ্গে স্বাদ এবং গুণমান নিয়ে যে টক্কর চলত তা এখন আর নেই। বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি চলে আসায় ছানাবড়ার কদর কিছুটা কমেছে সাধারণ মানুষের মধ্যে।
তবে মুর্শিদাবাদের বাসিন্দারা যে কোনও উৎসব অনুষ্ঠানে নিজেদের অতিথিদেরকে আপ্যায়ন করতে পছন্দ করেন এই ছানাবড়া দিয়েই। জানা যায়, একবার মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী ব্রিটিশদের জন্য নিজের বাড়িতে একটি ‘পার্টি’ দিয়েছিলেন। সেই সময় জনৈক পটল ওস্তাদকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এমন একটি মিষ্টি তৈরি করার জন্য যা খেয়ে ব্রিটিশ আধিকারিকরা তারিফ করবেন। কথিত আছে, সেই সময়ই পটল ওস্তাদ আবিষ্কার করেন এই ছানাবড়া। এই মিষ্টি খেয়ে প্রশংসা করেছেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি থেকে শুরু করে লোকসভার বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুর্শিদাবাদের এক মিষ্টি ব্যবসায়ী শৌভিক ঘোষের বক্তব্য, ‘অন্য মিষ্টি তৈরির থেকে ছানাবড়া তৈরির জন্য একজন কারিগরের অনেক বেশি সময় লাগে। ছানাকে চিনির সাথে ভালভাবে মিশিয়ে গোলাকৃতি করে তারপর ঘি অথবা ডালডাতে ভাজা হয়।
তারপর ভিজিয়ে রাখতে হয় মিষ্টির রসে’। রেসিপি শুনতে সোজা লাগলেও এই মিষ্টি তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল। খুব কম সংখ্যক কারিগরই এই মিষ্টি তৈরিতে পারদর্শী। অল্প আঁচে একটি কড়াইতে ১২০টির মতো ছানাবড়া একসঙ্গে তৈরি করতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা। বর্তমানে একটু ভাল মানের ছানাবড়ার দাম ১৫-২০ টাকা প্রতি পিস। তবে শত প্রতিকূলতার মধ্যেও এখনও যে ছানাবড়ার ভাল বাজার রয়েছে তা স্বীকার করে নেন বহরমপুরের অধিকাংশ মিষ্টান্ন ব্যবসায়ী। ব্যবসায়ী সমিতির এক সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, কেবলমাত্র বহরমপুর শহরে যত মিষ্টির দোকান আছে সেখান থেকেই বছরে প্রায় ১০ কোটি টাকার কেবলমাত্র ছানাবড়া বিক্রি হয়। তবে এর বেশিরভাগটাই কেনেন মুর্শিদাবাদ জেলার বাইরের মানুষেরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার