রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের কালিম্পং-( NH-717A) ও বাগরাকোটের মধ্যে একটি অত্যাধুনিক রাস্তা নির্মাণ করছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাবার ক্ষেত্রে বারবার বাধা হয়ে দাড়ায় ১০ নম্বর জাতীয় সড়ক। বেশ কয়েক বছর ধরে সিকিমের অত্যাধিক বৃষ্টি এবং তিস্তায় বন্যার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ি সিকিম সংযোগকারী এই জাতীয় সড়ক। কখনও বন্যার কারণে আবার কখনও ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। সমস্যার মুখে পড়তে হয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সহ কয়েক লক্ষ মানুষকে। রাস্তা বন্ধ থাকার সময় বারে বারে গাড়ি ঘুরিয়ে গরুবাথান পেরিয়ে কালিম্পং হয়ে যেতে হয়েছে সিকিম।
যে ক্ষেত্রে শিলিগুড়ি থেকে গ্যাংটকের চার ঘন্টার দূরত্ব বেড়ে হয়েছে ১০ থেকে ১২ ঘন্টার। সে কারণেই এই নয়া রাস্তা তৈরির পরিকল্পনা। এই নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে । অবশেষে রাস্তার সমাপ্তীকরণের কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে জোর কদমে। জানা গিয়েছে, এই রাস্তা তৈরি করতে ৯০০ কোটি টাকার মত প্রাথমিক খরচ হয়েছে কেন্দ্রের। তবে রাস্তা তৈরি হলে কালিম্পংয়ের সঙ্গে একদিকে শিলিগুড়ি এবং ডুয়ার্স আবার অন্যদিকে সিকিমের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। বহুদিন ধরে চলছিল এই রাস্তা বাস্তবায়নের কাজ। রাস্তা তৈরি না হওয়ার কারণে, বহু সমস্যা তৈরি হয়েছিল বিগত বছর গুলিতে।
অন্যদিকে, শিলিগুড়ি থেকে সিকিম যাবার মূল রাস্তা বারবার বন্ধ হয়ে গেলে সবথেকে বেশি অসুবিধার স্বীকার হতেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরা । নতুন ফ্লাইওভার ও ঝা চকচকে রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে অনেকটাই কমে যাবে যাতায়াতের সময়। এই নতুন রাস্তা নতুন অফবিটের সৃষ্টি করব বলেও মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এই রাস্তা হয়ে কালিম্পং যাবার সময় যে অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায় তা অনায়াসেই মন কাড়বে পর্যটকদের। ইতিমধ্যেই এই নতুন রাস্তা নিয়ে জনসাধারণের মধ্যে উন্মাদনা চরমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার