রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এলাকায় ঘুরছে বাঘিনী! সাধারন মানুষ-পর্যটকদের নিরাপত্তায় নামানো হল সিআরপিএফ

Riya Patra | ২২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পর্যটনের ভরা মরশুমে বেলপাহাড়িতে গিয়ে কিছুটা মনমরা পর্যটকরা। বাঘিনীর উপস্থিতিতে খোলামনে ঘোরায় ব্যাঘাত পর্যটকদের। বিধিনিষেধে হতাশও কিছুটা। তাঁদের নিরাপত্তার স্বার্থে স্নিফার ডগ-সহ সিআরপিএফ টহল দিচ্ছে এলাকায়।
কাঁকড়াঝোর, আমলাশোলের মধ্যবর্তী এলাকা ময়ূরঝর্না,  দলদলি, ধোবাকাচা,চিরুগোড়া এলাকায় চরম সতর্কতা  জারি করেছে বনদপ্তর। সেখানেই শনিবার সারাদিন আবস্থান করেছে বাঘিনী জিনাত।  সাধারণের নিরাপত্তার পাশাপাশি নজর বাঘিনীর নিরাপত্তাও। তার নিরাপত্তার জন্য ওড়িশা টাইগার রিজার্ভ ফরেষ্ট-এর কর্মীরা, ঝাড়গ্রাম বনবিভাগ, মেদিনীপুর বনবিভাগের এবং সুন্দরবন ও গৌহাটি থেকে বিশেষজ্ঞরা দিন রাত নজরদারি চালাচ্ছেন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটক এবং গ্রামবাসীদের।


ঐ এলাকার পাশাপাশি অঞ্চলে রয়েছে একাধিক হোমস্টে। শীতের মরশুমে কলকাতা-সহ বহু জায়গার পর্যটকরা যান সেখানে। কিন্তু এই পরিস্থিতিতে, সমস্ত হোমস্টে এবং লজে বন দপ্তরের তরফে জঙ্গলে না ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জঙ্গলে ঘুরতে এসে আশাহত হচ্ছেন পর্যটকরা। লালপিঁপড়া হোমস্টের মালিক জানালেন, 'বাঘের খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে অনেকটাই। তবে এখনও কোনও বুকিং ক্যানসেল হয়নি। তবে ঘোরার আনন্দে অনেকটাই ছেদ পড়েছে। জঙ্গলে ঘুরে বেরানোর যে মজা তা থেকে ব্যাহত হতে হচ্ছে।' একই বক্তব্য ঘুরতে যাওয়া পর্যটক দেরও। তাঁরা বলছেন, 'কোনও খারাপ পরিস্থিতির সম্মুখীন না হলেও মন খুলে ঘোরা যাচ্ছে না। একটা ভয় কাজ করছে।'


সিআরপিএফ-এর একাধিক ক্যাম্প রয়েছে, ওই এলাকায় মানুষের নিরাপত্তার স্বার্থে তাদের সহায়তা নেওয়া হচ্ছে। তাদের বক্তব্য উৎসাহে কেউ যাতে জঙ্গলে ঢুকে না পড়ে তার জন্য তাদের স্নিফার ডগ সহ তারা এরিয়া ডমিনেশন করছেন। যতদিন বাঘিনী এখানে ছুটি কাটাবে ততদিন বাকি পর্যটকদের কিছুটা অসুবিধা ভোগ করতেই হবে। ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল পেরিয়ে জিনাত বান্দোয়ানের যমুনা বনে ঢুকেছে বলে খবর সূত্রের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া