রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বরফ গলার ইঙ্গিত কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা 'কাকা' রবীন্দ্রনাথ ঘোষ ও 'ভাইপো' পার্থপ্রতীম রায়ের মধ্যে। দীর্ঘ কয়েক বছর পর কাকার বাড়িতে এলেন ভাইপো। শনিবার কোচবিহারে রবীন্দ্রনাথের বাড়িতে আসেন পার্থ। সেখানে দীর্ঘ সময় তাঁর সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সঙ্গে ছিলেন কিষান ক্ষেত মজদুর সংগঠনের নেতা খোকন মিঁয়া।
প্রসঙ্গত, কোচবিহারের রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ ভৌমিক কাকা-ভাইপো হিসেবে পরিচিত। ২০১৬ সালে দলের জেলা সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ। সেই সময় দু'জনের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। কোচবিহার তৃণমূলের একটি সূত্র জানায়, পরবর্তী সময়ে দু'জনের মধ্যে মন কষাকষি শুরু হয়। ওই সূত্রটির দাবি, অবস্থা এমন হয়েছিল যে দু'জন দু'জনকে এড়িয়ে চলা শুরু করেছিলেন। ফের সেটা জোড়া লাগানোর উদ্যোগ দু'পক্ষই নিলেন বলে সূত্রটি জানায়।
কিছুদিন আগে একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও পার্থকে একই মঞ্চে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে পার্থর অফিসে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অফিসে পার্থ যান। শেষপর্যন্ত দীর্ঘ কয়েক বছর পর রবীন্দ্রনাথের বাড়িতে গেলেন পার্থ। সেখানে তিনি একদা তাঁর রাজনৈতিক 'গুরু'র সঙ্গে দীর্ঘক্ষণ পারিবারিক ও রাজনৈতিক আলাপ আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। দুই নেতার এই পুনর্মিলনে জমে উঠেছে কোচবিহারের রাজনীতিতে নতুন একটি সমীকরণ।
এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, তাঁদের মধ্যে প্রায়ই দেখা ও কথাবার্তা হত। পুরনো কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। ২০২৬-এর আগে দলকে শক্তিশালী করে তুলতে এবং জেলায় ৯ টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য বলে রবীন্দ্রনাথ জানিয়েছেন।
এ বিষয়ে পার্থ জানান,'এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আগামী দিনে আমরা একত্রিতভাবেই কাজ করব। পুরোনো কর্মীরা এসেছেন। তাঁদের নিয়ে আজকে আলোচনা হয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার